ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ বানান ভুল, চরম বিব্রতকর পরিস্থিতিতে ইমরুল কায়েস
অনেক সময় একটি ছোট ভুল খুব বিব্রতকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। ভুলগুলি অগ্রহণযোগ্য, বিশেষ করে এমন জায়গায় যা দেশের প্রতিনিধিত্ব করে। টাইগার ক্রিকেটার ইমরুল কায়েসও একই অবস্থার মধ্যে নিজেকে আবিষ্কার করলেন।
গতকাল (বুধবার) ফেসবুকে বাংলাদেশ নামের বানান ভুলের বিষয়ে একটি পোস্ট করেছেন কায়েস। যেখানে দেখা যাচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অ্যারাইভাল কার্ডে বাংলাদেশ নামের বানান ভুল রয়েছে। ইংরেজিতে ‘Bangladesh’ এর বদলে সেখানে লেখা হয়েছে ‘Bnagladesh’।
বানান ভুলের বিষয়ে ইমরুল কায়েস লিখেছেন, ‘মানুষ মাত্রই ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু ভুল থাকে, যেগুলো খুব সহজে মেনে নেওয়াটা খুবই কঠিন। গতকালকে (মঙ্গলবার) আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম, আমি বাংলাদেশের অ্যারাইভাল কার্ডে দেখলাম যে, বাংলাদেশের নামের স্পেলিংয়ে এই মিসটেক করা আছে। আসলে এটা দেখার পরে আমার কিছু বিদেশী বন্ধু ছিল একই ফ্লাইটে, ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায় এরপর আমাকে বলে যে তোমাদের দেশে কি হয়?’
দেশের বানান ভুল নিয়ে বিদেশি বন্ধুরা হাসাহাসি করছিল বলেও জানান কায়েস। টাইগার এই ক্রিকেটার লিখেছেন, ‘এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল, বাট আমি ওদেরকে কোনোরকম বুঝাইছি যে, এটা প্রিন্টিং মিসটেক হতে পারে। আমার কাছে প্রশ্ন হলো যারা এই দায়িত্বে আছেন বা অথরিটিতে আছেন, তারা কি একটিবারের জন্য এটা দেখেন নাই? এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমার মনে হয়, এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা সবার চিন্তার একটা বিষয়…।’
কায়েসের এমন পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই বানান ভুলের বাজে অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশের অ্যাম্বাসি থেকে দেওয়া ফরমে অনেক বানান ভুল দেখা যায়। ক্ষোভ প্রকাশ করে কেউ লিখেছেন ‘সর্বত্র অযোগ্য লোক নিয়োগ দিয়ে রাখা হয়েছে’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)