ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এমপি ও ক্রিকেটার সাকিবের দায়িত্ব নিয়ে যা বলছেন নান্নু
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের দায়িত্ব বেড়েছে। প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। যদিও ক্রিকেট মাঠ ও জনপ্রতিনিধি হিসেবে যৌথ দায়িত্ব একসঙ্গে সামলাতে চান সাকিব। দুই জায়গায় তিনি সমানভাবেই দায়িত্ব পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। একইসঙ্গে তিনি আসন্ন বিপিএল আসর সমালোচনামুক্ত হবে বলেও প্রত্যাশা জানিয়েছেন।
আজ (বুধবার) মিরপুরে সাকিবের সংসদ সদস্য হওয়া নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘প্রথমে ওর প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে আমাদের। দায়িত্ব আরও বেড়ে গেছে। খেলার মাঠে এক দায়িত্ব ছিল, এখন জনগণের জন্যও কাজ করতে হবে। সে পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে মানিয়ে নিয়ে বিপিএলটা ভালো শুরু করতে পারবে। মাঝখানে ইনজুরি ছিল, তবুও আশাকরি সে নিজেকে মেলে ধরবে।
এবার দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাকে নিয়ে নান্নু বলেন, ‘সে তো জনগণের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। ওর প্রতিও আমাদের শুভ কামনা থাকবে।’ বিপিএল আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখানো দেশীয় ক্রিকেটাররা। টুর্নামেন্টটি দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া মুশফিকুর রহিমসহ অন্যরাও নিজেদের মতো করে অনুশীলন করছেন। এ নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ওরা তো পেশাদার ক্রিকেটার। ওরা নিজেকে নিজেদের মতো তৈরি করছে। একটা টুর্নামেন্ট পুরোপুরি না গেলে তো বুঝতে পারবেন না কে কোন অবস্থানে আছে। বিপিএলটা অনেক বড় টুর্নামেন্ট। আশা করছি সবাই নিজেদের মেলে ধরতে পারবে।
’ প্রতিবারই বিপিএল শুরু হলে কিছু সমালোচনা ভেসে আসে। বিতর্কিত ঘটনা কিংবা টুর্নামেন্ট আয়োজন কেন্দ্রিক দুর্বলতা নিয়েও জানতে চাওয়া হয় নান্নুর কাছে। তবে তিনি সমালোচনামুক্ত বিপিএল হবে বলে প্রত্যাশা করছেন, ‘আশা তো করছি। একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছুই দেখতে হয়। এই বছর সব প্রস্তুতি নিয়েই বিপিএল শুরু হচ্ছে। আশা করছি ভালোমতোই শেষ হবে।’ উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)