ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তামিম-সাকিবের সাথে জরুরি মিটিং করবে বিসিবি
তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ঘরোয়া ক্রিকেটের দুই বড় নাম এখন দুই মেরুতে। দুজনের দ্বন্দ্ব কারো অজানা নয়। বিশ্বকাপের আগে দুজনের দ্বন্দ্ব বাংলাদেশের ক্রিকেটে বড় খবর। তাদের সম্পর্ক নিয়ে অনেক কথা বলা হয়েছে। সাকিব অধিনায়ক হলে জাতীয় দলে ফিরতে নারাজ তামিমও বলে জানা গেছে।
তবে দুজনের সমস্যা নিয়ে এবার বসতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা দুই ক্রিকেটারের কথাই শুনতে চায় ক্রিকেটের অভিভাবক সংস্থা। একইসঙ্গে জানতে চায় দুজনের ভবিষ্যত পরিকল্পনা নিয়েও। তামিম ইকবাল কী করতে চান ক্যারিয়ার নিয়ে, সাকিবই বা অধিনায়ক থাকবেন কিনা, সবটাই জানতে চায় বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল জানিয়েছেন নিজেদের পরিকল্পনার কথা, ‘সাকিবের সঙ্গেও বসব আমরা। ক্যাপ্টেন্সির কথাটা এখনও কিছু ভাবছি। আগে আসুক আমরা সবাই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আলোচনা করব। যেটা দলের জন্য সবচেয়ে ভালো হয় সেটাই আমরা চিন্তাভাবনা করব। যাইহোক সে এই মুহূর্তে বিপিএল নিয়ে ফোকাস। যেহেতু গতকাল চলে এসেছে ট্রেনিংয়ের জন্য। করতে থাকুক, তাঁর সঙ্গে পরে আলাপ করব।’
তামিমের বিষয়ে জালাল বলেন, 'তামিমের সঙ্গে বোর্ড প্রধান বসবেন বলেছেন। হয়তো বিপিএলের কোনো এক সময় বা এই মাসেই কোনো একসময় বসবে। বসলে আমরা তামিমের পরিকল্পনা বুঝতে পারব।'
সাকিবের অধিনায়কত্ব কতদিন, সেটা সাকিব নিজেই পরিষ্কার করেছেন আগে। তবু শেষ কথাটা তার মুখ থেকেই শুনতে চান, ‘যেহেতু তিন ফরম্যাটে সাকিব অধিনায়ক ছিল… সে তো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। আমরা কোনমতেই এটা নিয়ে মন্তব্য করতে পারি না। এজন্যই আমরা ধরে নিচ্ছি সে আমাদের অধিনায়ক। সে যদি আমাদের সঙ্গে বসে কথা বলে, তাঁর যদি নিজস্ব পরিকল্পনা থাকে তাহলে আপনাদের বলতে পারব।’
জালাল আরও যোগ করেন, 'আগে যেটা বলেছে সেটা মিডিয়ায় বলেছে। এখন যদি সে আনুষ্ঠানিকভাবে আমাদের না বলে তাহলে মিডিয়ায় বলা কথাটা আমরা বোর্ড নিতে পারছি না। কোন ফরম্যাটে থাকতে চায় সেটা সাকিব বোর্ডের সঙ্গে আলোচনা করলেই বুঝতে পারব।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)