ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নতুন বোলিং কোচ নিলো নিউজিল্যান্ড
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আন্দ্রে অ্যাডামসকে তাদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। ভারতে বিশ্বকাপের পর শেন জার্গেনসেনের পদত্যাগের পর বোর্ড অস্থায়ী ভিত্তিতে শেন জার্গেনসেনকে এই পদে নিয়োগ দেয়।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড ও ব্যাটিং কোচ লুক রনচির সঙ্গে একযোগে কাজ করবেন অ্যাডামস। এর আগে নিউজিল্যান্ড নারী দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই কিউই ক্রিকেটার।
আজ বুধবার অকল্যান্ডে নিজের দায়িত্বের ভার নেবেন অ্যাডামস। এরপর আগামী শুক্রবার (১২ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে নিউজিল্যান্ড।
এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন অ্যাডামস। ২০১৯ সালে অসি পেসার মিচেল স্টার্কের হারানো ছন্দ ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করেছেন তিনি। এরপর বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সাসের হয়েও কাজ করেছেন ৪৮ বছর বয়সী সাবেক এই কিউই পেসার।
নিউজিল্যান্ডের হয়ে মাত্র ১টি টেস্টের সঙ্গে ৪২টি ওয়ানডে এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যাডামস। ম্যাচ খেলার অভিজ্ঞতা কম হলেও কোচিংয়ের ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়েছেন তিনি। লকি ফার্গুসনকে ছন্দে ফেরাতেও দুর্দান্ত ভূমিকা রেখেছেন অ্যাডামস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)