ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তামিমের ইনজুরি নিয়ে সর্বশেষ তথ্য জানালো বিসিবি
সবকিছু ঠিক থাকলে ১০ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ইতোমধ্যে দলগুলো অনুশীলনে নেমে পড়েছে। ফ্র্যাঞ্চাইজি দলগুলোও তাদের খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমে পড়েছে, শুরু করেছে শেষ মুহূর্তের অনুশীলন। পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা তামিমও বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন।
বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ধীরে ধীরে নেটে ব্যাটিং শুরু করেন তিনি। অনুশীলনে ফিরেই ভক্ত সমর্থকদের মনে ভয় ধরিয়ে দেন সাবেক এ টাইগার অধিনায়ক। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ইনডোরের আউটারে ব্যাটিং করছিলেন তামিম। বোলিং করছিলেন তাসকিন। হঠাৎ তার একটি বল বাম হাতের তর্জনি আঙুলে এসে আঘাত হানে। আঘাত পেয়ে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি। পরে ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেন।
বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম তামিমের চোট সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। গণমাধ্যমকে তিনি জানান, ‘তামিমের কোনো সমস্যা নেই, সে সুস্থ আছে। ’ সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়েই আবারও মাঠে দেখা যাবে তামিমকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)