ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন তো সাকিব
ভারত বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, মৌসুম শেষে নেতা হতে চান না। বিশ্বকাপ শেষ হতে মাস দুয়েক পেরিয়ে গেছে। তবে সাকিবের অধিনায়কত্ব নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এখন পর্যন্ত সাকিবই অধিনায়ক।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরে অধিনায়কত্ব নিয়ে ভিন্ন কোনো ভাবনা শোনা যায়নি সাকিবের কাছ থেকে। শেষ পর্যন্ত তিনি নেতৃত্বে থাকুন বা না থাকুন, এগিয়ে চলার ধারাবাহিকতায় টি-টোয়েন্টি দল আগামী জুনে বিশ্বকাপেও ভালো করবে বলে বিশ্বাস তার।
সাকিব বলেন, 'প্রতিবারই তো বেশি প্রত্যাশা থাকে। এবারও তাই থাকবে। টি-টোয়েন্টি সংস্করণে শেষ এক বছর আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভারসাম্যপূর্ণ আছে, ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউ জিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে। আমাদের সুযোগ আছে।'
এদিকে ১৯ জানুয়ারী থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে রংপুর রাইডার্সে খেলবেন সাকিব। তবে তিনিই দলের নেতৃত্ব দেবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের কাছেও নেই এই প্রশ্নের উত্তর।
তিনি বলেন, 'এটা (অধিনায়কত্ব) তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদেরকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে। আমার মতামতের ওপর নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের ওপর নির্ভর করে তারা কাকে চায়, কীভাবে চায় এবং তারা সেভাবেই সব কিছু পরিকল্পনা করে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)