ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবকে নিয়ে শক্তিশালী দল গঠন করলো রংপুর
দরজায় কড়া নাড়ছে বিপিএলের আসর। যে কারণে ক্রিকেটারদেরও ব্যস্ততার সীমা নেই। সবাই যার যার অনুশীলন নিয়ে সময় কাটাচ্ছে মাঠে-ময়দানে। তবে প্রথম বিপিএলের প্রথম দল হিসেবে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করল রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার সকাল থেকে অনুশীলন পর্ব শুরু করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজ।
নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই অনুশীলন শুরু করে তারা কোচ সোহেল ইসলামের নেতৃত্বে। এদিন অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব নিজেও। দুপুর সাড়ে বারোটার পর দলের সঙ্গে যোগ দেন তিনি। শুরুতে ব্যাট নিয়ে শ্যাডো প্র্যাকটিস করেন তিনি। ছিলেন কোচ নিজেও। যদিও দলের এই তারকা ক্রিকেটার গতকাল থেকেই শুরু করেছেন বিপিএলের প্রস্তুতি।
গতকালের অনুশীলনে ব্যাটিংয়ে বেশ মনোযোগ দিতে দেখা গেছে সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর এবারই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। যদিও এর আগে নির্বাচনী কাজের ফাঁকে মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব।
এদিকে নিয়মিতই মিরপুরে দেখা যাচ্ছে বিপিএলে দল পাওয়া ক্রিকেটারদের। সেক্ষেত্রে বলাই যেতে পারে, মিরপুরে আবার শুরু হয়ে ক্রিকেটের উত্তাপ। ক্রিকেটারদের চোখ এখন বিপিএলে।
এবারের বিপিএলকে সামনে রেখে শক্ত এক স্কোয়াড তৈরি করেছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসান, বাবর আজম, নিকোলাস পুরান ছাড়াও মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো দলকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে তারা। ড্রাফট আর ডিরেক্ট সাইনিং দিয়ে বেশ শক্তপোক্ত দল করেছে রংপুর।
রংপুর রাইডার্স
রিটেইন ও ডিরেক্ট সাইনিং- নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমাতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ড্রাফট- রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মাইকেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)