ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বড় বিপদ থেকে বাঁচল আইপিএলের যে তিন ফ্র্যাঞ্চাইজি
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সিদ্ধান্তের পরে, তিনটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ বেঁচে গেছে।
দেশের ক্রিকেটকে প্রাধান্য দেয়ার চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাকে গুরুত্ব দিয়ে চলতি বছর জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন মুজিব উর রহমান, নবীন উল হক ও ফজল হক ফারুকি। কিন্তু বোর্ড তাদের কথায় কর্ণপাত না করে উল্টো তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। সেই সঙ্গে তাদের এনওসি প্রত্যাহার করে নেয়। এতে করে চিন্তায় পড়ে যায় ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা, লখনৌ ও হায়দরাবাদ।
কেননা এই তিন খেলোয়াড়ের সঙ্গেই আইপিএলের দলগুলোর চুক্তি ছিল। নিলাম থেকে মুজিবকে ২ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা। আর নবীন ও ফারুকিকে রেখে দিয়েছিল লখনৌ ও হায়দরাবাদ। এসিবির এমন সিদ্ধান্তে তাই কপালে চিন্তার ভাঁজ পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
সোমবার (৮ জানুয়ারি) এসিবি নতুন এক সিদ্ধান্ত জানায় তিন ক্রিকেটারকে। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচে ফ্র্যাঞ্চাইজিরা। বিবৃতিতে এসিবি জানায়, শর্ত সাপেক্ষে এ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত করবে। এমনকি তাদের ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার অনুমতি দেবে।
বোর্ডের এমন সিদ্ধান্তে মুজিব, নবীন ও ফারুকির আইপিএল খেলার পথে সব বাধা দূর হলো। সেই সঙ্গে বিকল্প খোঁজার প্রয়োজন পড়লো না তিন ফ্র্যাঞ্চাইজির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)