ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্রাস্টিসে চোট পেলেন তামিম অনিশ্চিত বিপিএল
বিপিএলকে সামনে রেখে গতকাল সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিয়মিত আসেন এই টাইগার অধিনায়ক। আজ মঙ্গলবার তিনিও প্রশিক্ষণ নিতে মিরপুর ক্যাম্পে আসেন।
তবে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা তামিম আবারও চোটের থাবায় আক্রান্ত। ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে বোলার তাসকিন আহমেদের বলে আঙুলে চোট পেয়েছেন তামিম। তবে জানা গেছে তেমন গুরুতর কিছু হয়নি টাইগার ওপেনারের।
অনুশীলন চলাকালে তাসকিনের একটি বল এসে তামিমের বাম হাতের তর্জনি আঙুলে আঘাত করে। পরে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেছেন। পরবর্তীতে নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে। ধারণা করা হচ্ছে খুব একটা গুরুতর কিছু নয়।
তামিম ইকবাল বেশ অনেকটা দিন থেকেই মাঠের বাইরে আছেন। কোমরের পুরাতন চোটের কারণে মিস করেছেন বিশ্বকাপ। শেষবার তাকে দেখা গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। এর আগে গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর দিয়েছিলেন অবসরের ঘোষণা। এবারের বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে।
সেই লক্ষ্যেই মিরপুরে ঘাম ঝরাচ্ছেন তামিম। গতকাল সোমবার সকালে অনুশীলন করেছেন তামিম। কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে মিরপুরে ঘন্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই ওপেনার। জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।
তবে আজ আবারও অনুশীলন ছেড়ে উঠে যেতে হলো তাকে। পরবর্তীতে তাকে আবার কবে নেটে দেখা যাবে, সেটা জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)