ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্ব, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের নিদিষ্ট ভেন্যু উধাও
যেকোনো ক্রিকেট ইভেন্টে সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। রাজনৈতিক বৈরিতার কারণে, আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ মঞ্চ ছাড়া দুই দল একে অপরের মুখোমুখি হয় না। তাই তাদের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো মুখোমুখি হবে দুই দল। কিন্তু যে জায়গায় হাই-ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা সেই জায়গার বর্তমান চিত্র আপনাকে হতাশ করতে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাস ছয়েক আগেই সূচি ঘোষণা করে দিয়েছে আইসিসি। প্রাথমিক পর্বে একই গ্রুপে পড়েছে এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কিন্তু স্টেডিয়াম বলা হলেও নাসাউ কাউন্টিতে কি আদৌ তেমন স্টেডিয়াম রয়েছে? ইতোমধ্যে ভাইরাল হওয়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, চারদিকে খোলা একটি মাঠ প্রস্তুতের কাজ চলছে। ফলে নির্দিষ্ট সময়ে সেটি প্রস্তুত করা যাবে কি না তা নিয়েও সংশয় থাকছে।
পিটার ডেলা পেনা নামে এক ফ্রিল্যান্স ক্রিকেট সাংবাদিক বেশ কিছু ছবি এবং ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। সেখান নাসাউ কাউন্টি স্টেডিয়াম যেখানে হওয়ার কথা সেই আইজেনহাওয়ার পার্কের ছবি দেওয়া হয়েছে। সেখানে স্টেডিয়ামের কোনো নামগন্ধ নেই। ফাঁকা একটি মাঠের ছবি দেওয়া হয়েছে।
Under construction? They haven't even broken ground yet, and won't until February. This is what the Nassau County, NY cricket stadium site for the 2024 T20 World Cup currently looks like. https://t.co/0jiG5rs1GR pic.twitter.com/A8yGh0dT2A
— Peter Della Penna (@PeterDellaPenna) December 31, 2023
পিটার লিখেছেন, ‘স্টেডিয়াম তৈরি হচ্ছে? ওরা মাঠের একটা অংশও খোঁড়েনি। ফেব্রুয়ারির আগে সেটা হবে বলে মনেও হয় না। এটাই হলো নাসাউ কাউন্টি, নিউইয়র্কের স্টেডিয়ামের আসল চিত্র, যেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে। এদিকে, আমেরিকার ক্রিকেট সংস্থার তরফে এখনও নির্দিষ্ট করে স্টেডিয়াম তৈরি হওয়ার দিনক্ষণ জানানো হয়নি।
তবে স্থানীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইজেনহাওয়ার পার্কে ৩৪ হাজার আসন বিশিষ্ট একটি স্টেডিয়াম তৈরি করা হবে। গেল অক্টোবর মাসে তার অনুমোদন চাওয়া হয়েছিল। যদিও তা এখনও পাওয়া যায়নি। আইসিসির দাবি, এই মাঠে মডিউলার স্টেডিয়াম তৈরি করা হতে পারে। অর্থাৎ কোনো একটি প্রতিযোগিতার জন্য অস্থায়ীভাবে তৈরি করা স্টেডিয়াম।
নাসাউ কাউন্টিতে বিশ্বকাপের ম্যাচ হবে এ কথা ঘোষণার পর থেকেই নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস চাপে রয়েছেন। কারণ স্থানীয় বাসিন্দারা চান না এলাকার এত বড় উদ্যানকে কেন্দ্র করে ক্রিকেটযজ্ঞ হোক। তারা প্রতিবাদও করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)