ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়ের বিপক্ষে কপাল জোরে জয় পেল শ্রীলঙ্কা
জয়ের জন্য শ্রীলঙ্কা তখন ৩৭ রান দরকার। তখন ৮ উইকেট ছিল না। শেষ মুহূর্তের থ্রিলারে শেষ পর্যন্ত জয় পায় শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে নবম উইকেটে জেফরি ভন্ডারসে এবং দুশমান চামিরা ৩৯ রানের জুটি গড়েন। শ্রীলঙ্কা তাদের সাহসী জুটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২ উইকেট ও ৬ বলে জিতেছে।
সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২০৮ রান তুলে অলআউট হয়ে যায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ১০২ বলে ৮২ রান করেন অধিনায়ক ক্রেইগ এরভিন। এছাড়া আর কেউ ফিফটির মাইলফলকে পৌঁছাতে পারেননি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন রায়ান বার্ল।
এছাড়া ওপেনার জয়লর্ড গামবি করেন ৩০ রান ও মিল্টন শাম্বা তোলেন ২৬ রান। অবশেষে ২০৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন মাহিশ থিকসানা। ৯.৪ ওভার বল করে ৩১ রান খরচা করেন ডানহাতি স্পিনার। এছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন দুশমন্হ চামিরা ও জেফ্রে ভনডারসে।
জবাবে ব্যাট করতে নেমে ১০০ রানের আগেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। সপ্তম উইকেটে ৬৪ বলে ৫৬ রানের জুটি গড়ে দলেক জয়ের দিকে নিয়ে যান জেনিথ লিয়ানেজ ও মাহিশ থিকসানা। ১৮ রানে থিকসানা আউট হয়ে গেলে জুটি ভেঙে যায়। এরপর দলকে বিপদে ফেলে আউট হয়ে যান ১২৭ বলে ৯৫ রান করা জেনিথও। অবশেষে ৯ম উইকেটের সাহসী জুটিতে জয় পায় শ্রীলঙ্কা।
থ্রিলার ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। আগামী ১১ জানুয়ারি সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)