ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিপিএল ছাড়া অন্য কিছু ভাবছেন না তামিম-সাকিব
চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আর বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসান থেকে তামিম ইকবাল, সবাই পিচে সময় কাটান।
গতকাল সোমবার সকালে অনুশীলন করেছেন তামিম। কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে মিরপুরে ঘন্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই ওপেনার। জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। গতকাল সোমবার সকাল ১১টা থেকে ব্যাটিং অনুশীলন শুরু করেন চট্টলা এক্সপ্রেস। কোচ মিজানুর রহমান বাবুলকে সঙ্গে নিয়ে অনুশীলন চালিয়ে যান তামিম।
একইদিন অনুশীলনে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ ও মুমিনুল হকও। এদিন এই পেসারের বিপক্ষে ব্যাটিং করেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল। ঘন্টা দুয়েক বোলিং চালিয়ে যান ঢাকার পেসার তাসকিন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও নিজেকে ঝালিয়ে নেন তাসকিন। লোয়ার মিডল অর্ডার বা টেলএন্ডে তার উপর বরাবরই ভরসা থাকে। সেটা বুঝেই কিনা এমন অনুশীলন তার।
একদিন আগেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। দুপুরের পর মিরপুরে আসেন সাকিব। বিকেল ৩টার দিকে মিপুরের ইনডোরে আসেন টাইগার অধিনায়ক। অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিলেন তিনি। সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।
ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগ দিতে দেখা গেছে সাকিবকে। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর আজই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। যদিও এর আগে নির্বাচনী কাজের ফাঁকে মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব।
এদিকে নিয়মিতই মিরপুরে দেখা যাচ্ছে বিপিএলে দল পাওয়া ক্রিকেটারদের। সেক্ষেত্রে বলাই যেতে পারে, মিরপুরে আবার শুরু হয়ে ক্রিকেটের উত্তাপ। ক্রিকেটারদের চোখ এখন বিপিএলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)