ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি সিরিজের আগে দলের নতুন দায়িত্ব পেলেন রিজওয়ান
বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দলে রদবদল হয়। একের পর এক দল অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচকসহ নানা বিষয়ে পরিবর্তন এনেছে। বিশ্বকাপের পর বাবর আজমের পদত্যাগের পর তিন ফরম্যাটে তিনজন নতুন অধিনায়ক নিয়োগ দেওয়া হয়।
যেখানে দলটির টি-টোয়েন্টি অধিনায়ক করা হয় তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। এবার পাকিস্তান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে।
সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন রিজওয়ান। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজটি। টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান দল।
পাকিস্তান টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিজওয়ান। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২ হাজার ৭৯৭ রান করেছেন তিনি। আছে ১টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটিও। দলের সিনিয়র সদস্য হলেও এতদিন নেতৃত্ব দেয়ার সুযোগ পাননি রিজওয়ান।
তবে বাবর আজমের অধিনায়কত্বের মেয়াদে রিজওয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্যাটিংয়ে জুটি গড়ে বহু ম্যাচে দলকে জয় পাইয়ে দিয়েছেন তারা। বাবরের নেতৃত্বে ২০২১ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে পাকিস্তান। এর মধ্যে প্রথমটিতে সেমিফাইনাল উঠার পর দ্বিতীয়টির ফাইনালেও খেলেছিল দলটি।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আমির জামাল, আব্বাস আফ্রিদি, আজম খান (উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, রিজওয়ান (সহ-অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, উসামা মীর এবং জামান খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)