ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
যে ৩০ দলের হয়ে খেলেছেন ২৫ বছরের রশিদ খান
তবে উইকেট বা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগে না, সে টার্ন নিতে পারে, ব্যাটসম্যানের ধরন বুঝে বোলিং পরিবর্তন করতে পারে। তবে এর সবচেয়ে বড় অস্ত্র হল গুগল। সব মিলিয়ে রশিদ খান একজন কার্যকরী লেগ স্পিনার। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে এই আফগান লেগি বিরাট পার্থক্য তৈরি করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে রশিদের অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালের ১৮ অক্টোবর। একই সফরে ২৬ অক্টোবর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখেন রশিদ। শুরু থেকেই বল হাতে নিজের প্রতিভার ছাপ রাখেন। আর সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে করেছেন পরিণত।
লেগ স্পিনের সঙ্গে ব্যাট হাতেও ইনিংসের শেষের দিকে ভূমিকা রাখতে পারেন রশিদ। সবমিলিয়ে টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ প্যাকেজ এই আফগান তারকা। যে কারণে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে রীতিমতো হট কেক বনে গেছেন রশিদ। ৯ বছরের এই ক্যারিয়ারে বিশ্বের বেশিরভাগ ফ্যাঞ্চাইজি লিগেই পা পড়েছে রশিদের।
একটা পরিসংখ্যান রশিদের চাহিদার চিত্রটা আরো স্পষ্ট করবে—প্রায় ৯ বছরের ক্যারিয়ারে রশিদ খেলেছেন ৩০টি জার্সিতে। জাতীয় দল ছাড়াও বেশির ভাগ সময়ই তিনি ব্যস্ত থাকেন ফ্যাঞ্চাইজি ক্রিকেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগে সব জায়গায়ই কদর আছে রশিদের।
রশিদের বয়স এখন ২৫ এর ঘরে। আর এই সময়ের মধ্যেই তিনি খেলে ফেলেছেন ৩০টি দলের হয়ে। এমনটাই ক্রিকেট ইতিহাসেই বিরল। আর রশিদের পারফরম্যান্স, ফিটনেস কিংবা বয়স বিবেচনায় বলাই যায় এখনই তিনি থাকছেন না। ক্যারিয়ার শেষে রশিদের নামের পাশে ৫০টা দলের নাম থাকলে কি অবাক হবেন?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)