ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভোটের আগের দিন সাকিবকে নিয়ে বিজয়ের আবেগময় স্ট্যাটাস
ব্যাট-বলে বিশ্ব জয় করেছেন সাকিব আল হাসান। ফলে বিশ্ব ক্রীড়াঙ্গন থেকেই তার পরিচিতি। এবার নতুন পরিচয়ে মাঠে নেমেছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। সেখানে তিনি সফল হবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আরও দুদিন। প্রথমবারের মতো রাজনীতির মাঠে নামছেন সাত নম্বর পাঁচ। তিনি জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনী প্রচারণা শেষ, রোববার (৭ জানুয়ারি) সারাদেশে ৩০০ সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপর গণনা শেষে জানা যাবে ফলাফল। এর আগে দীর্ঘ এক মাসের প্রচারণায় বিভিন্ন ক্রিকেটার সাকিবের হয়ে মাঠ মাতিয়েছেন।
যেখানে ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছিলেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজও। এবারে সেই দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, যদিও গতকাল সকালেই নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। এসময় তার সঙ্গে অন্যান্য ক্রিকেটাররাও ছিলেন।
৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর সাকিব যোগ দেবেন বিপিএলে রংপুর রাইডার্স শিবিরে। ফরচুন বরিশাল ছেড়ে তিনি এবার যুক্ত হয়েছেন রংপুরে।
নির্বাচনের আগের দিন সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট দেন বিজয়। পোস্টে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র এবার ভিন্ন পরিচয়ে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিজের দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার উদ্যোগ। ব্যাট ও বল হতে দেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব দেয়া বিশ্বসেরা অলরাউন্ডার নিজের নতুন লড়াইয়ে সফল হবেন সেই দোয়া ও ভালোবাসা। দেশের মানুষ সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলে চোট পান তিনি। যদিও তা নিয়েই টাইগার অধিনায়ক পুরো ম্যাচ খেলেছিলেন। পরে আঙুলে চিড় ধরা পড়ে। যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)