ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হার্দিক, হঠাৎই রোহিতকে নিয়ে ধোঁয়াশা
নতুন বছরে শোনা গিয়েছে টি-২০ ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে চান রোহিত। তারপর থেকেই ক্রিকেট মহলে শোনা যাচ্ছিল, হয়তো টি-২০ বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এ বছরের টি-২০ বিশ্বকাপের সূচি। তারপর এমন এক ছবি সামনে এসেছে, যা দেখে অনেকেই বলাবলি করছেন, রোহিত শর্মা নন, টি-২০ বিশ্বকাপেও হয়তো ভারতের নেতা হবেন হার্দিক পান্ডিয়া।
রোহিত শর্মার সকল সাম্রাজ্যে কি থাবা বসিয়ে চলেছেন হার্দিক পান্ডিয়া। গত বছরের ডিসেম্বরে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই শিবিরে এসেই পেয়েছেন ক্যাপ্টেনের দায়িত্ব। মুম্বই ইন্ডিয়ান্সে নেতা রোহিতের জমানা শেষ হয়েছে। গত বছরের টি-২০ বিশ্বকাপের পর থেকে দেশের জার্সিতে কুড়ি-বিশের ফর্ম্যাটে খেলেননি রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে ভারতের হয়ে টি-২০ নেতার ভূমিকায় দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। নতুন বছরে শোনা গিয়েছে টি-২০ ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে চান রোহিত। তারপর থেকেই ক্রিকেট মহলে শোনা যাচ্ছিল, হয়তো টি-২০ বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এ বছরের টি-২০ বিশ্বকাপের সূচি। তারপর এমন এক ছবি সামনে এসেছে, যা দেখে অনেকেই বলাবলি করছেন, রোহিত শর্মা নন, টি-২০ বিশ্বকাপেও হয়তো ভারতের নেতা হবেন হার্দিক পান্ডিয়া।
রোহিত কোথায়? টি-২০ বিশ্বকাপে ভারতের নেতা কি হার্দিক?
আসলে টি-২০ বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের পোস্টারকে ঘিরে যত বিতর্ক। টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার পর সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে ভারতের সূচি এবং ভারত-পাকিস্তান ম্যাচের জন্য যে পোস্টার প্রকাশ করা হয়েছে তাতে রোহিত শর্মার জায়গায় টিম ইন্ডিয়ার অধিনায়কের জায়গায় হার্দিক পান্ডিয়ার ছবি দেওয়া হয়েছে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
It's the game we've all been waiting for! ????#TeamIndia takes on #Pakistan in the #T20WorldCup2024 in New York! ????It can't get any better than this! ????
Will ???????? claim their 7️⃣th T20 WC victory over their arch rivals?#Cricket pic.twitter.com/a8BDiIZFJ4
— Star Sports (@StarSportsIndia) January 5, 2024
ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। এরপর পাকিস্তানের টি-২০ ক্যাপ্টেন করা হয় শাহিন আফ্রিদিকে। এ বার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের যে নতুন পোস্টার প্রকাশ করেছে সম্প্রচারকারী চ্যানেল তাতে শাহিনের ছবি রয়েছে। এবং হার্দিক পান্ডিয়ার ছবি রয়েছে। তা দেখে নেটিজ়েনদের প্রশ্ন, পোস্টারে কেন রোহিত শর্মা নেই? হার্দিক পান্ডিয়াকে কেন রাখা হয়েছে।
চলতি জানুয়ারিতে রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ। তার জন্য এখনও ভারতীয় টিম ঘোষণা হয়নি। হার্দিক পান্ডিয়া এখন চোট সারানোর জন্য রিহ্যাবে রয়েছেন। এ বার দেখার আফগান সিরিজে ভারতের নেতার ভূমিকায় রোহিত শর্মা ফেরেন কিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)