ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কোচ হেরাথকে যে প্রস্তাব দিয়েছে বিসিবি
ইতিমধ্যে পরিচিত হাথুরুসিংহে এবং নিক পোথাস ছাড়াও, সমস্ত বিদেশী কোচিং স্টাফের সাথে বিসিবির চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৩-এ শেষ হয়েছে। বিসিবি নতুন কোচিং স্টাফ নিয়োগের জন্য মাত্র ৪৮ ঘন্টা আগে ৫ বিশেষজ্ঞ কোচের জন্য একটি বিজ্ঞাপনও প্রকাশ করেছিল।
সেখানে কোনো স্পিন বোলিং কোচ চাওয়া হয়নি। প্রধান সহকারি কোচ, ব্যাটিং, পেস বোলিং, ফিটনেস, হেলথ এন্ড কন্ডিশনিং কোচ ও কম্পিউটার অ্যানালিস্ট পদে আবেদনপত্র আহবান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পুরনো স্পিন কোচ রঙ্গনা হেরাথের সাথে কথাবার্তা চলছে বিসিবির। দু’পক্ষের সমঝোতা হলে হয়ত হেরাথকে আবার নতুন মেয়াদে কোচ হিসেবে দেখা যেতে পারে।
এদিকে ভেতরের খবর, হেরাথকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে বিসিবি। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে হেরাথকে বছরে ২০০ দিন কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে এবং ওই দীর্ঘ সময়ের পুরোটা যে তাকে জাতীয় দলের স্পিনারদের নিয়ে কাজ করতে হবে, এমন নয়।
জানা গেছে, হেরাথকে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবেই শুধু নয়, বিসিবির স্পিন কোচ হিসেবে কাজ করার প্রস্তাব পাঠানো হয়েছে। মানে জাতীয় দলের পাশাপাশি এইচপি ও অন্য সব পর্যায়ের দলের স্পিনারদের নিয়েও কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, বিসিবির প্রস্তাবে নীতিগতভাবে রাজি হেরাথ। তবে পুরো চুক্তির আনুসাঙ্গিক শর্তগুলো খুঁটিয়ে দেখার জন্য এ লঙ্কান নিজের আইনজীবির সাথে কথা বলছেন এবং আইনজীবিকেই বিসিবির প্রস্তাবটা খুঁটিয়ে দেখতে বলেছেন।
আইনজীবি বিসিবির শর্তগুলোয় সন্তুষ্ট হলে হয়ত হেরাথ আবার বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হবেন। আর তার আইনজীবি যদি সন্তুষ্ট না হন, তাহলে বিসিবির সাথে এ লঙ্কান স্পিন কোচের সম্পর্ক চুকেবুকে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)