ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভেড়াল লঙ্কান তারকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট শেষ হয়েছে বেশ অনেকটা দিন আগেই। তবে এখনো দলগুলোকে বিদেশি ক্রিকেটার সুযোগ দিচ্ছে বিসিবি। সারাবিশ্বের মোট ৫টি ফ্র্যাঞ্চাইজ লিগের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে বিপিএলকে। তার রেশ ধরে প্রায় ১৫ জন করে বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সেই ধারাতেই বিপিএল শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ কয়েকদিনের মাঝেই কুশল মেন্ডিস আর আবদুল্লাহ শফিককে নিজেদের করে নেয় কর্ণফুলী পাড়ের দলটি। এবার তারা দলে নিয়েছে শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দোকে।
এর আগেও বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলেছিলেন আভিস্কা। ২০১৯ সালে চট্টগ্রামের জার্সিতে দেখা গিয়েছিল তাকে। তবে এবার কদিনের জন্য শ্রীলঙ্কার এই ওপেনারকে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।
আভিস্কা ফার্নান্দো আসায় দলের ব্যাটিং অর্ডারে কিছুটা হলেও বাড়তি শক্তির জোগান পাচ্ছে চট্টগ্রাম। ড্রাফট শেষে খুব বেশি শক্তিশালী দল হয়নি তাদের। ঘরোয়া পর্যায়ে প্রায় ১৩২ স্ট্রাইক রেটে ব্যাট করা আভিস্কাকে নিয়ে তাই কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারে দলটি।
যদিও আন্তর্জাতিক পর্যায়ে এই লংকান ব্যাটারের পরিসংখ্যান খুব একটা সমৃদ্ধ নয়। ৩১ ইনিংসে লঙ্কানদের জার্সিতে ১১.৬২ গড়ে ৩৩৭ রান করেছেন। ঘরোয়াতে গড় আর স্ট্রাইক রেট দুটোই অবশ্য খানিক বেশি।
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
রিটেইন- শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদ উজ জামান
ডিরেক্ট সাইনিং- শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, আব্দুল্লাহ শফিক, কুশল মেন্ডিস, স্টিফেন স্কিনাজি, মোহাম্মদ হাসনাইন, আভিস্কা ফার্নান্দো
ড্রাফট থেকে- তানজিদ হাসান তামিম, আল আমিন সিনিয়র, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)