ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিদায়ী ওয়ার্নারকে এই বিশেষ উপহার দিলো পাকিস্তান
২৬ সেঞ্চুরি, ৩৭ ফিফটির সঙ্গে ৮ হাজার ৭৩৬ রান। এক সময়ে আমার এক ডজন প্রারম্ভিক অংশীদার ছিল। কিন্তু অনড় ছিলেন ডেভিড ওয়ার্নার। এটি প্রায় এক শতাব্দী ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন।
নিজের বিদায়ী ইনিংসেও ওয়ার্নার ছিলেন উজ্জ্বল। করেছেন অর্ধশতক। পাকিস্তানের ছোট লক্ষ্যের সামনে প্রথম ওভারেই দল উইকেট হারালেও বিপদ বাড়তে দেননি ওয়ার্নার। স্বভাবসুলভ ভঙ্গিতে কিছুটা আগ্রাসী ইনিংস খেললেও ছিল পরিপক্বতার ছাপ। আর এমন এক ক্যারিয়ারের শেষে বিপক্ষ দল থেকেও সম্মান পেয়েছেন ওয়ার্নার। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ডেকে নেন ডেভিড ওয়ার্নারকে। সঙ্গে তুলে দেন বাবর আজমের জার্সি। যেখানে স্বাক্ষর করেছেন পাকিস্তান দলের সব সদস্য।
Shan Masood, on behalf of the Pakistan team, gifts Babar Azam's signed playing top to David Warner ???? #AUSvPAK pic.twitter.com/MCGUDQ9Bqv
— 7Cricket (@7Cricket) January 6, 2024
জার্সি তুলে দিতে গিয়ে ওয়ার্নারকে ধন্যবাদও জানান শান মাসুদ। শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধন্যবাদ তোমাকে। আমরা ভাবছিলাম পুরো দল তোমাকে বাবর আজমের জার্সি দেবো, এটা সৌজন্যতার স্মারক হিসেবে। তোমার জন্য শুভকামনা রইলো।’
উপহার দিতে কার্পণ্য করতে দ্বিধা করেননি ডেভিড ওয়ার্নার নিজেও। ক্যারিয়ারের শেষ টেস্টে আউট হয়ে ফেরার পথে নিজের গ্লাভস ও হেলমেট ওয়ার্নার তুলে দিয়েছেন এক খুদে ভক্তের হাতে। সেই ক্ষুদে ভক্তের উচ্ছ্বাসটাও চোখে পড়েছে সবারই।
David Warner gifted his helmet and gloves to a young kid.
Forever the kindest, Davey...!!! ???? pic.twitter.com/PRd7a55gxW
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 6, 2024
ওয়ার্নারের এমন ফিফটি আর বিদায়ের দিনে অস্ট্রেলিয়াও পেয়েছে তাদের কাঙ্ক্ষিত জয়। সিডনি টেস্টের চতুর্থ দিনে এসে ওয়ার্নারের পাশাপাশি অর্ধশতকের দেখা পেয়েছেন মার্নাস ল্যাবুশেনও। অপরাজিত ৬২ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ১৩০ রানের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৮ উইকেটে। ১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের জয় না পাওয়ার আক্ষেপটা আরও খানিক চওড়া হয়েছে এদিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)