ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নতুন ফরম্যাটে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর, সহজ গ্রুপে ভারত-পাকিস্তান
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব ক্রিকেট টুর্নামেন্টের বন্ধনী ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। ফলে ভারত-পাকিস্তান রয়েছে সহজ ব্র্যাকেটে। দ্য টেলিগ্রাফ ও হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এবারও লিগ পর্বে ভারত ও পাকিস্তানের লড়াই দেখা যেতে পারে। গ্রুপ ‘এ’ তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যেখানে উভয় হেভিওয়েট দলের সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্রিকেটীয় ঐতিহ্য, ইতিহাস ও শক্তিমত্তায় মেন ইন ব্লু এবং মেন ইন গ্রিনদের চেয়ে যোজন যোজন পিছিয়ে আইরিশ, কানাডিয়ান ও মার্কিনিরা।
খর্বাশক্তির আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা আছে ভারত ও পাকিস্তানের। যে কারণে বলা হচ্ছে, তুলনামূলক দুর্বল গ্রুপে পড়েছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি।
টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। গ্রুপ ‘সি’ তে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউ গিনি। ‘ডি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। সার্বিক বিবেচনায় ‘ডি’ গ্রুপকে ধরা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে।
এবার নতুন ফরম্যাটে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে। সেই অনুযায়ী, ভারতীয় দলের সঙ্গে চারটি লিগ পর্বের ম্যাচ খেলবে অন্যান্য দল। কারণ, এই বছর ২০টি দল সরাসরি টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
এর মধ্য থেকে ৫টি করে দল নিয়ে একটি গ্রুপ গঠন করা হয়েছে। ফলে ২০২৪ সালে মোট চারটি গ্রুপে প্রতিযোগিতা হবে। প্রত্যেক গ্রুপের যে দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ে থাকবে, তারা সুপার এইটে খেলার সুযোগ পাবে।
বিশেষজ্ঞরা বলছেন, সহজেই লিগ পর্ব উতরানোর সম্ভাবনা রয়েছে ভারত ও পাকিস্তানের। কারণ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে খেলতে হবে তাদের। যাদের হেসেখেলে হারাতে পারে তারা।
ভারত ও পাকিস্তানের লিগের ম্যাচগুলো হবে মার্কিন মুলুকে। এরপরে সুপার এইটের খেলাগুলো অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)