ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারতের কাছ থেকে রাজত্ব কেড়ে নিলো অস্ট্রেলিয়া
টেস্ট ও ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেসার বিষোজি। গত বছর দারুণ কিছুর পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু হলো নতুন বছর। ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল। এর ফলে ভারতকে পেছনে ফেলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া।
ক্রিকেটের তিন ফরম্যাটে শীর্ষে থেকেই বিদায়ী বছর শেষ করেছিল ভারত। কিন্তু নতুন বছরের শুরুতেই আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে একনম্বর স্থান খোয়াতে হলো রোহিত-কোহলিদের।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই শক্তিধর ভারত ও অস্ট্রেলিয়ার। সর্বশেষ হালনাগাদের আগে দুই দলেরই রেটিং ছিল ১১৮ করে। পয়েন্ট বেশি থাকার সুবাদে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল ভারত। তবে রোহিত শর্মার দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের সিরিজ ১–১ ড্র করায় রেটিং এক কমে গেছে। যার ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা কামিন্সরা এক নম্বরে উঠে এসেছে। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে জিততে পারলে শীর্ষস্থান আরও পোক্ত হবে অস্ট্রেলিয়ার।
গেল বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিল অস্ট্রেলিয়া। এরপর সেটি দখলে নেয় ভারত। মাস ছয়েক পর নিজেদের শীর্ষস্থান আবারও পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। তবে রোহিতদের সামনে এখনো সুযোগ আছে আবারও সিংহাসনে বসার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ফল নিজেদের পক্ষে আনতে পারলে আবারও এগিয়ে যাবে তারা। আগামী ২৫ জানুয়ারি ইংলিশদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু করবে তারা। অবশ্য সুযোগ আছে ইংল্যান্ডেরও। বর্তমানে ১১৫ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা।
র্যাঙ্কিংয়ের বাকি স্থানগুলো অপরিবর্তিতই রয়েছে। আগের মতোই চারে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১০৬। এ ছাড়া পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তান। সাত ও আটে আছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে ৫১ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। পেছনে আছে শুধু জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)