ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নির্বাচনের মাঝেও বিপিএলের প্রস্তুতি শুরু সাকিবের
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা আজ (শুক্রবার) সকালেই শেষ হয়েছে। এরই মাঝে ফাঁকা সময় পেয়ে অনুশীলন করতে মাঠে নেমে পড়েছেন মাগুরা-১ আসন থেকে নির্বাচনে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে তিনি প্রায় দুই মাসের মতো মাঠের বাইরে, তাই ফিটনেস ঠিক রাখতে এই বিশ্বসেরা অলরাউন্ডার মাঠে নেমে পড়েছেন। আজ বিকেল ৪টা নাগাদ মাগুরা জেলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন সাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু। মাঠে নেমে শুরুতে খানিকটা ফিটনেস নিয়ে কাজ করেন, এরপর প্যারাসুট রানিংও করতে দেখা যায় সাকিবকে।
আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। মূলত আসন্ন বিপিএল ঘিরেই এই অনুশীলনে নামা সাকিবের। গত মৌসুমের মতো এবারও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ওপেনার রনি। বরিশাল ছেড়ে এবার দলটিতে যোগ দিয়েছেন সাকিবও। এছাড়া সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে দেখা যাবে স্পিনার অপুকে। উল্লেখ্য, গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলে চোট পান তিনি, যদিও তা নিয়েই টাইগার অধিনায়ক পুরো ম্যাচ খেলেছিলেন।
পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে। এরপর দেশের বাইরে কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও তিনি দল থেকে ছিটকে যান। কয়েক দিন আগেই আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় যান সাকিব।
আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন। নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, ‘ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)