ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্যাটের পর বোলিংয়ে জ্বলে উঠলেন ড্রাইভার থেকে ক্রিকেটার আমের জামাল, লিডে পাকিস্তান
হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে সিডনি টেস্টের প্রথম দিনে পাকিস্তান ৩১৩ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা বড় রান তুলতে না পারায় বোলারদের দায়িত্ব বেড়ে যায়। আমের জামাল একাই এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। বোলিংয়ে আগুন লাগিয়ে অস্ট্রেলিয়ার ৬ ব্যাটসম্যানকে ড্রেসিংরুমে ফেরত পাঠান তিনি। এই ডানহাতি পেসারের জ্বলন্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অর্থাৎ প্রথম ইনিংস শেষে ১৪ রানের লিড নিয়েছিল পাকিস্তান।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ৩১৩ রান তাড়ায় ম্যাচের প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংস খেলতে নামে অস্ট্রেলিয়া। ৬ রানে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দলীয় স্কোর ১১৬ রানের মাথায় শুরু হয় তুমুল বৃষ্টি। পরে দ্বিতীয় দিনের পুরো খেলাই পণ্ড হয়ে যায় বৃষ্টিতে। তার আগে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগা সালমানের বলে আউট হওয়ার আগে ওয়ার্নার করেছেন ৩৪ রান। খাজা ফিফটির কাছাকাছি গিয়ে আমের জামালের বলে আউট হয়ে ফিরেছেন ৪৭ রানে।
আজ শুক্রবার তৃতীয় দিনে খেলতে নেমে অস্ট্রেলিয়া হয়ে ফিফটি হাঁকান মার্নাস লাবুশেন ও মিচেল মার্শ। দলের হয়ে ইনিংসের সর্বোচ্চ ১৪৭ বলে ৬০ রান করেছেন লাবুশেন। এই অসি ব্যাটারকে বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেছেন সালমান। আর মার্শ করেছেন ১১৩ বলে ৫৪ রান। জামালের বলে পাক অধিনায়ক শান মাসুদের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
এছাড়া স্টিভ স্মিথ করেছেন ৮৬ বলে ৩৮, উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারে ৫৮ বলে ৩৮, নাথান লায়ন ৩ বলে ৫ রান করেছেন। অবশেষে ১০৯.৪ ওভারে ২৯৯ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের হয়ে ৬৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন আমের জামাল। চলতি সিরিজের প্রথম টেস্টে পার্থেও বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি। ওই ম্যাচেও অসিদের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন জামাল। অভিষেক সিরিজে এখন পর্যন্ত ১৮ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)