ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
যেভাবে অভিযান করে উদ্ধার হল ওয়ার্নারের চুরি যাওয়া ক্যাপ
অনেক ক্রিকেটারই তাদের ক্যারিয়ার জুড়ে টেস্ট অভিষেক বাউন্ডারি ব্যবহার করেন। ডেভিড ওয়ার্নার তাদের একজন। অভিষেক পুরো ক্যারিয়ারে সেই ক্যাপ নিজের কাছেই রেখেছিলেন। তবে চলমান সিডনি টেস্টের আগে ওয়ার্নার তার চওড়া সবুজ হারিয়েছেন, এটা পুরনো খবর। নতুন ও খুশির খবর হলো অস্ট্রেলিয়ার এই ওপেনিংয়ে ফেভারিট ব্যাগি গ্রিন পাওয়া গেছে।
মেলবোর্ন থেকে সিডনিতে আসার সময় অভিষেক ক্যাপটা হারিয়ে ফেলেছিলেন ওয়ার্নার। তার ব্যাগে দুইটা ক্যাপ ছিল। সেখান থেকে তার অভিষেক ক্যাপটা খোঁজে পাচ্ছিলেন না। এই ঘটনার চার দিন পর অবশেষে সন্ধান মিলেছে সেই ব্যাগি গ্রিনের।
তবে ঠিক কে বা কারা এই ব্যাগি গ্রিন সরিয়ে রেখেছিল এবং ফেরত দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ওয়ার্নার। আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এক ভিডিও বার্তায় নিজের ক্যাপ খোঁজে পাওয়ার খবর নিশ্চিত করেছেন এই অজি ওপেনার।
ওয়ার্নার বলেন, 'আমি আপনাদের সকলকে জানাতে পেরে খুব খুশি এবং স্বস্তি পাচ্ছি যে, আমার ব্যাগি গ্রিন পাওয়া গেছে, যা একটি দারুণ খবর। কান্টাস, মালবাহী সংস্থা, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ।'
এর আগে গত ২ জানুয়ারি ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’
‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’-আরো যোগ করেছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)