ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তামিমসহ বাদ যারা
ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ২১ জন ক্রিকেটার থাকার সম্ভাবনা রয়েছে। তামিমসহ তিনজন বাদ পড়বেন। চারটি নতুন সংযোজন হবে। ইনজুরির কারণে বছরের বেশির ভাগ সময় আবদাতও পাওয়া যায়নি। তবে বিসিবি তাকে বিশেষ আর্থিক ভর্তুকি দেবে। চলতি মাসের বোর্ড মিটিংয়ে সব চূড়ান্ত করা হবে।
বিসিবিতে নতুন বছরের আলোচনা কেন্দ্রীয় চুক্তি। তামিম ইস্যুতে এতদিন যা ছিলো অনিশ্চয়তার মধ্যে। কারা হচ্ছে বেতনভুক্ত ক্রিকেটার প্রস্তুত সে তালিকা। এবারও সংখ্যাটা ২১ জনের। আগামী বোর্ড সভায় যা অনুমোদন পাবে।
ক্যারিয়ারে মাশরাফির মত একই সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ সাবেক অধিনায়কের। ইনজুরি, অবসর কান্ড, হেড কোচ হাথুরু ও বোর্ডের সঙ্গে মনোমালিন্যের জেরে গেলো বছর জাতীয় দলে অনিয়মিত ক্রিকেটার তামিম।
এ ওপেনারের সঙ্গে বাদ পরছেন মোসাদ্দেক সৈকত। অধারাবাহিক আফিফ হোসেনের নামও কাটা যাচ্ছে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে। ইনজুরি আক্রান্ত পেসার এবাদত। সেপ্টেম্বরের আগে ক্রিকেটে ফেরা কঠিন। চুক্তি নবায়ন না হলেও বোর্ডের বিশেষ বিবেচনায় পাবেন আর্থিক সুবিধা।
কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ তাওহীদ হৃদয়, মাহমুদুল হাসান ও তানজিম সাকিব। একাধিকবার রুকি ক্যাটাগরিতে থাকা স্পিনার নাঈম হাসানও পেতে যাচ্ছেন সুসংবাদ। এফটিপি অনুযায়ী এ বছর ১৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে প্রধান্য পেয়েছে টেস্ট দলের ক্রিকেটাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)