ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
স্মরণীয় সিরিজ শেষ করে দেশে ফিরলেন টাইগাররা
নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ না জিতলেও প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। এ ছাড়া অধিনায়ক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। স্মরণীয় সিরিজ শেষে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।
দলের ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেছেন, আজ (সোমবার) রাত সাড়ে দশটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে দল।
বিশ্বকাপের পরপরই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দেশের মাটিতে টেস্টে প্রথমবারের জয়ের নজির গড়ে বাংলাদেশ। এরপর কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি অ্যাওয়ে সিরিজ খেলতে গেল ডিসেম্বরে দেশ ছেড়েছিল টিম টাইগার্স।
ওয়ানডেতে সিরিজ হারলেও প্রথম জয়ের নজির গড়ে বাংলাদেশ। গত ২৩ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রূপকথার মতো এক জয় পায় সফরকারীরা। প্রথমে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম-তানজিম সাকিবদের পেস আগুনে পুড়ে ছাই হয় কিউই ব্যাটাররা! পুরো দল মিলে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি স্বাগতিকরা—অলআউট হয়েছে মোটে ৯৮ রানে।
এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডেতে ইতিহাসের মঞ্চ নেপিয়ারে গত বুধবার নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি জয়ের খোঁজে ১৩৫ রানের নাগালে থাকা টার্গেট তাড়া করতে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়, এরপর অবশ্য শেষ ম্যাচে ১-১ ব্যবধানে জিতে সমতায় শেষ করে নিউজিল্যান্ড। বছরের শেষ দিনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর নতুন বছরের প্রথম দিনে দেশে ফিরছে বাংলাদেশ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)