ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
২ চমক নিয়ে যুব বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে যুব বিশ্বকাপ। আর এবারের আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। নতুন বছরের প্রথম দিন আজ টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে কিছুদিন আগে বয়সভিত্তিক ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তরুণ টাইগাররা প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে। এবার রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রত্যাশা অনুযায়ী এশিয়ান চ্যাম্পিয়ন দলের সব সদস্যই যুব বিশ্বকাপের স্কোয়াডের অংশ।
বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে ক্যাম্প হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।
আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের এ গ্রুপে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা।
দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)