ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
যে কারণে জামাইকে অধিনায়ক হিসাবে চাইছেন না শ্বশুর
বিশ্বকাপের পর পাকিস্তানের অধিনায়কের পদ থেকে ইস্তফা দেন বাবর আজম। তিন ফরম্যাট থেকেই সরে এসেছেন তিনি। এরপর টেস্টে শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে শাহীন আফ্রিদিকে অধিনায়ক করা হয়। এ নিয়ে আবারো সমস্যা দেখা দিয়েছে পাকিস্তান ক্রিকেটে। তার শ্বশুর শহীদ আফ্রিদি অনুরোধ করেছিলেন যে শাহীনকে একক ম্যাচে নেতৃত্ব দেওয়ার আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হোক।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ চান, মহম্মদ রিজ়ওয়ানকে অধিনায়ক করা হোক। তিনি বলেছেন, “রিজ়ওয়ানের পরিশ্রম এবং ফোকাসকে আমি সমীহ করি। ওর সবচেয়ে ভাল গুণ হল, সব সময় নিজের খেলার উপরে মনোযোগ দেয়। বাকিরা কী করছে না করছে সেটা দেখে না। সত্যিকারের লড়াকু ক্রিকেটার বলতে যা বোঝায় সেটা ও-ই। আমি ওকেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দেখতে চাই। শাহিনকে ভুল করে অধিনায়ক করে দেওয়া হয়েছে।”
একটি টিভি শোয়ে এ কথা বলার সময় শাহিন বসেছিলেন শাহিদের পিছনেই। তাঁর দিকে তাকিয়েই এই কথাগুলি বলেন শাহিদ। সব শুনে শাহিন হাসতে থাকেন। বিষয়টি মজার ছলে হলেও পাকিস্তানের সমর্থকেরা রেগে আগুন। তাঁদের দাবি, কেন প্রকাশ্যে এমন কথা বলবেন শাহিদের মতো অভিজ্ঞ ক্রিকেটার? এতে কি দলের সংহতি ঠিকঠাক থাকবে? যেখানে একটাও ম্যাচে শাহিন নেতৃত্ব দেননি, সেখানে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা কি ঠিক? আপাতত অবশ্য কোনও প্রশ্নের উত্তরই পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)