ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
‘ঝগড়ুটে’ সাকিব, সতীর্থ তামিমের সঙ্গে বিবাদ মেটাতে চান না
বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরম্যান্সের পেছনের মূল কারণ সাকিব আল হাসান বনাম তামিম ইকবাল বিতর্ক। বিশ্বকাপের আগে শুরু হওয়া বিরোধ এখনো মেটেনি। মেটার নামও নেই। কারণ সাকিব সাফ জানিয়ে দিয়েছেন, এই বিরোধ মেটানোর কোনো ইচ্ছা তার নেই।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাকিবকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি তামিমের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চান? জবাব শাকিব বলেন, ‘‘এখন আমার ফোকাস অন্য দিকে। যে প্রশ্ন আপনি করলেন তার জবাব দিতে চাই না। ওই বিষয়ে আমার কথা বলার কোনও ইচ্ছা নেই।’’
শাকিবকে আরও প্রশ্ন করা হয়েছিল যে বিশ্বকাপের দলে তামিম থাকলে কি দলের খেলা ভাল হত? জবাবে দু’রকম সম্ভাবনার কথা রেখেছেন বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া শাকিব। তিনি বলেন, ‘‘বলা মুশকিল। যদি তামিম ভাল খেলত তা হলে দলের জন্য ভাল হত। আর যদি ও খারাপ খেলত তা হলে তো এটাই ভাল হয়েছে যে ও দলে নেই। খেলা শেষ হওয়ার পরে বোঝা যায় কোনও সিদ্ধান্ত সঠিক ছিল কি না। তাই এই বিষয়ে আর কিছু বলতে পারব না।’’
বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে তামিমকে না রাখায় বিবাদের শুরু। তামিম অভিযোগ করেন যে নির্বাচকেরা তাঁকে মিডল অর্ডারে খেলতে জোর করছিলেন। তিনি জানিয়েছিলেন, নিজের জায়গা ছাড়বেন না। সেই কারণে তাঁকে দলে নেওয়া হয়নি। তামিমকে পাল্টা স্বার্থপর বলে উল্লেখ করেন শাকিব। তিনি জানান, দেশের স্বার্থে যে কোনও জায়গায় খেলতে রাজি হওয়া উচিত ছিল তামিমের। সেই বিবাদ যে এখনও মেটেনি তা শাকিবের কথা থেকেই পরিষ্কার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)