ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শরিফুল রিশাদকে নিয়ে নতুন কিছু করার আশাবাদী হাথুরু
হারের মধ্য দিয়ে বছরটি শেষ করেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ভিন্ন ফল পেয়েছে টাইগাররা। ব্যক্তিগতভাবে পুরো সিরিজে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। দুর্দান্ত ফর্ম দেখিয়ে সিরিজ সেরাও হয়েছেন তিনি। অন্যদিকে স্পিনার রিশাদ হোসেন তার সামর্থ্য দেখিয়েছেন। তাই তাকে নিয়ে আশা প্রকাশ করেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিং।
শরিফুলের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম— তিন ফরম্যাটেই সম্প্রতি শরিফুল আমাদের জন্য অসাধারণ বল করছে। অথচ ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। আর এখন সে সেরা বোলার। আরেকটা ব্যাপার হচ্ছে রিশাদ, আমরা একজন লেগ-স্পিনারকে সাদা বলের ক্রিকেটে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। সে তার পরীক্ষায় উৎরে গেছে।’
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালের উইকেট সাধারণত ব্যাটিং-বান্ধব হয়ে থাকে। কিন্তু এমন পিচেও মাত্র ১১০ রান করেছে বাংলাদেশ। এ নিয়ে হাথুরু বলেন, ‘আমরা দুই ওভার পরই আলোচনা করছিলাম যে এটা ১৬০ রানের উইকেট হবে না, এখানে ১৪০-১৫০ রান হতে পারে। কিন্তু আমরা সেটাও অর্জন করতে পারিনি, ভালো ব্যাট করিনি। আমরা ১০ ওভার শেষে ৪ উইকেটে ৮৪ রান ছিলাম, আমাদের রান কম ছিল। কিন্তু বোলাররা আমাদের ম্যাচে রেখেছে। পুরো সিরিজজুড়ে যেভাবে বল করেছে তারা, বেশ মুগ্ধ করার মতো।’
সিরিজ জিততে না পারার আক্ষেপও রয়েছে হাথুরুর, ‘সিরিজ শুরুর আগে আমরা বলছিলাম আগে কী করেছি। আমরা তার চেয়েও ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। সিরিজ জিততে না পেরে হতাশ। আপনি যেমন জানেন, আমরা সবাই জিততে চাই। এজন্যই খেলাটা খেলি। এক পর্যায়ে আমাদের সুযোগও এসেছিল ম্যাচ (তৃতীয় টি-টোয়েন্টি) জেতার। কিন্তু আমরা যথেষ্ট রান করিনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE