ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
লেগ স্পিনার বাধ্যতামূলক চায় বিসিবি
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের এবারের আসরে অংশ নেয় চারটি দল। প্রতিটি দলেই ছিল একজন করে লেগ স্পিনার। একটি ম্যাচে তাদেরকে একাদশে খেলানোর ব্যাপারেও নির্দেশনা ছিল বিসিবির পক্ষ থেকে। অংশগ্রহণকারী প্রতিটি দলে লেগ স্পিনার বাধ্যতামূলক করার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বিসিএলে লেগ স্পিনার হিসেবে উত্তরাঞ্চলে আমিনুল ইসলাম, দক্ষিণাঞ্চলে ওয়াসি সিদ্দিক, মধ্যাঞ্চলে জিহাদুল হক জিহাদ ও পূর্বাঞ্চলে মেহেদি হাসান সোহাগ ছিলেন স্কোয়াডে। যদিও কেউই নজর কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি। হাবিবুল বাশার মনে করেন, লেগ স্পিনার তৈরি করা কঠিন কাজ। এজন্য তাদের পর্যাপ্ত ম্যাচ খেলার ব্যবস্থা করে দিতে হবে।
তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একজন লেগ স্পিনারের খোঁজ করছি। আমি মনে করি, শুধু অনুশীলন করে লেগ স্পিনার তৈরি করা কঠিন। লেগ স্পিনার তৈরি করতে হলে ম্যাচ খেলাতে হবে। সেজন্য আমরা একটা ম্যাচে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছিলাম। ’ তিনি আরও বলেন, ‘আমি কক্সবাজারে যে ম্যাচগুলো দেখেছি সেখানে আমার কাছে ভালোই মনে হয়েছে।
তাদের যদি খেলানোর সুযোগ দেই এবং যথাযথ ব্যবহার করি তাহলে ভালো করবে। লেগ স্পিনারদের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ।’ লেগ স্পিনাররা নিয়মিত্ত সুযোগ পেলে ম্যাচে প্রভাব রাখতে পারবে বলে মনে করেন বাশার। বিসিবির এই নির্বাচক বলেন, ‘আমার মনে হয় তারা যদি নিয়মিত খেলার সুযোগ পায় তাহলে ম্যাচে প্রভাব ফেলতে পারে। তারা যদি নিয়মিত সুযোগ পায়, তাদেরকে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে দেখতে পারব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)