ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ফিরবেন কবে জানালো বিসিবি
সাদা জার্সি ক্রিকেট থেকে বিদায় নিলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাট এখনও উন্মুক্ত মাহমুদউল্লাহ রিয়াদের। ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফরমার ছিলেন তিনি। তবে তার টি-টোয়েন্টিতে ডাক পাওয়া এখনও নিশ্চিত নয়। বিশেষ করে আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। হাবিবুল বাশার বলেন, রিয়াদকে তলব করার সম্ভাবনা রয়েছে, যদিও তিনি স্পষ্ট নিশ্চিত করেননি।
আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির এই সহকারী নির্বাচক। বাশার বলেন, ‘রিয়াদ টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু এখনও অবসর নেয়নি। যখন অবসর নেয়নি তখন সুযোগ তো সবসময় আছে, যেহেতু সে সাদা বলের ফরম্যাট ওডিআইতে খেলছে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে কি না, আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারব। সামনে যেহেতু বিপিএলটা হচ্ছে, সেখানে আশা করছি আরও নতুন খেলোয়াড়ও পাওয়া যাবে।’
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ভালো বলেই মনে করেন বাশার। বিশেষ করে বিপিএলের প্রসঙ্গ টেনে বললেন, আরও ভালো খেলোয়াড়ের অপেক্ষায় থাকার কথা। চলতি বছরের এখন পর্যন্ত টাইগাররা ১৩ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতে জয় পেয়েছে। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ক্রিকেটারদের মধ্যে সুষম প্রতিযোগিতার আশা করছেন বাশার, ‘আমরা আগে টি-টোয়েন্টি ফরম্যাটে পিছিয়ে ছিলাম। কিন্তু এখন টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করা শুরু করেছি। সর্বশেষ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও সিরিজ হারিয়েছিলাম আমরা। এবার নিউজিল্যান্ড গিয়ে ভালো করেছি। তো আশা করতেই পারি সামনে আরও ভালো খেলব। যেহেতু সামনে বিশ্বকাপ আছে। বিপিএল দিয়ে আশা করছি আরও খেলোয়াড় পাব, কারণ টি-টোয়েন্টি ফরম্যাটটাতে একটু প্রতিযোগিতা কম খেলোয়াড়দের মধ্যে। যদি সেটা তৈরি হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো।’
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)