ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সাকিব নির্বাচনি প্রচারণায় ব্যস্ত, জন্মদিনে শিশিরের আবেগময় স্ট্যাটাস
কমিটমেন্টের কমতি নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে লড়বেন তিনি। বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত শাকিব। তবে ব্যস্ততার মধ্যেও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিনের কথা ভোলেননি তিনি। শাকিবের চমৎকার উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস প্রকাশ করেন শিশির।
শিশিরের ৩৪তম জন্মদিনে সুন্দর বার্তা এবং কেক পাঠিয়েছেন সাকিব। টাইগার অলরাউন্ডারের পাঠানো সেই বার্তায় মজার এক তথ্য সামনে এনেছেন শিশির।
জন্মদিনে শিশিরের পাশে না থাকতে পারলেও স্ত্রীর জন্য ফুল ও কেক পাঠিয়েছেন সাকিব। তারকা এই ক্রিকেটারের উপহার পেয়ে শিশিরও বেশ উচ্ছ্বসিত। শিশিরকে পাঠানো বার্তায় স্বামী সাকিব প্রশংসার সুরে শিশিরের বয়স মাত্র ‘২০’ হয়েছে বলে উল্লেখ করেছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শিশির লেখেন, ‘বাচ্চাদের কাছে আমার স্বামী জানিয়েছে আমার নাকি ২০ বছর হয়েছে। এটিকে আমি প্রশংসা হিসেবে নিচ্ছি এবং সবাইকে দারুণ সব শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ।’
সাকিবপত্নী আরও লিখেন, ‘সে কখনোই আমাকে বিশেষ মুহূর্ত এনে দিতে ভোলে না। এমনকি অনেক ব্যস্ততম সময়েও আমার জন্য জন্মদিনের ভালোবাসা পাঠিয়েছে। নিজেকে বিশেষ কেউ ভাবতে এর বেশি কিছু হতে পারে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)