ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডে ইতিহাস গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তাওহীদ
প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সুযোগটা আগেই পেয়েছিল টাইগাররা। তিন ম্যাচের সিরিজের প্রথমটি জয়ের পর দ্বিতীয় দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়ার মিশনে নেমেছিল বাংলাদেশ। তবে টাইগারদের সিরিজ জয়ের মিশনে বিপত্তি ঘটায় বৃষ্টি। শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচটি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
এতে সিরিজের শেষ ম্যাচটি কিউইদের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে দুই দল। এই ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। শনিবার (৩০ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগার ক্রিকেটার তাওহীদ হৃদয়। এই ডানহাতি ব্যাটার বলেন,‘চিন্তা ভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ। আমাদের নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে সেটা ওখানে দেখানোর।
আশা করি, আমরা যে একটা ফ্লো তে আছি ইনশাআল্লাহ এটা চালিয়ে যাব।’ সিরিজ জয়ের ব্যপারে হৃদয় বলেন,‘এখন যেটা মনে হয় আমার কাছে টি-টোয়েন্টি আলাদা একটা ফরম্যাট। আরো ভালো কিছু করার আছে, আমি মনে করি আমাদের দলের যে অবস্থায় আছে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো ফলোতে আছে। ইনশাআল্লাহ এখান থেকে যদি দুই একজন খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।’ ‘আলহামদুলিল্লাহ যতুটুকু হয়েছে আর কি আমি মনে করি আরো দেওয়ার ছিল ভালোর তো শেষ নেই।
একটা আনলাকি আউট হয়ে গিয়েছি, রান আউট। যেটা প্রথম ম্যাচটা খেলেছিলাম ডানেডিনে ওখানে আমার খেলাটা শেষ করা উচিত ছিল। যদি খেলাটা শেষ করতে পারতাম তাহলে আমরা ম্যাচটা জিতেও যেতে পারতাম। আমি আর আফিফ ছিল ওই সময়ে।’ যুক্ত করেন এই তরুণ ব্যটার
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)