ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বর্ষসেরা ওয়ানডে একাদশে এক ঝাঁক বাংলাদেশী ক্রিকেটার
শেষ হতে চলছে ২০২৩ সাল। আর মাত্র এক দিন বাকি।প্রতিবছরের মতো বিদায়ের অপেক্ষায় থাকা বছরটিতেও বর্ষসেরা একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ২০২৩ সালে পুরুষদের বর্ষসেরা টেস্ট একাদশে অস্ট্রেলিয়া, ওয়ানডেতে ভারত আর টি-টোয়েন্টিতে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ছড়াছড়ি থাকলেও ঠাঁই মেলেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।
পুরুষদের কোনো স্কোয়াডে বাংলাদেশের কেউ না থাকলেও নারীদের বর্ষসেরা ওয়ানডে একাদেশ জায়গা পেয়েছেন নাহিদা আক্তার। বল হাতে ২০২৩ সালটা দারুণ কেটেছে এই স্পিনারের। চলতি বছর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছিলেন নাহিদা। পাশাপাশি নভেম্বর মাসে আইসিসি কর্তৃক সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
এবার তিনি জায়গা করে নিয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশেও। ১৬.৩ স্ট্রাইকরেটে নাহিদা ২০২৩ সালে শিকার করেছেন মোট ২০ উইকেট। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। তিনি অবশ্য অলরাউন্ডার। চলতি বছর তার শিকার ২১ উইকেট।
ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ : চামারি আথাপাত্তু, বেথ মুনি (উইকেটরক্ষক), সোফি ডিভাইন (অধিনায়ক), অ্যামেলিয়া কের, নাট সাইবার-ব্রান্ট, মারিজেন ক্যাপ, অ্যাশলি গার্ডনার, অ্যান্নাবেল সাথারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লিয়া তাহুহু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)