ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে টেস্টে জিতেও দুঃসংবাদ পেলো আফ্রিকা
ইনজুরির কারণে প্রথম টেস্টে ব্যাট করা হয়নি টেম্বা বাভুমার। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলার মাঝেই উঠে যেতে হয়েছিল তাকে। এরপর আর মাঠে নামা হয়নি। তবে নিয়মিত অধিনায়ক না থাকলেও জয় পেতে সমস্যা হয়নি প্রোটিয়াদের। সেঞ্চুরিয়নে মাত্র তিন দিনের মাথায় ভারতকে তারা হারিয়েছে এক ইনিংস এবং ৩২ রানের ব্যবধানে। এই জয়ের পরেই তারা উঠে এসেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম স্থানে।
তবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের আগে প্রোটিয়া শিবিরে ঠিকই এলো দুঃসংবাদ। টেম্বা বাভুমা এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। যার কারণে তিনি ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকেও। আর তাতে নিজের শেষ টেস্টে অধিনায়কত্বের সুযোগ পাচ্ছেন ডিন এলগার। কেপটাউন টেস্টে বাভুমার অনুপস্থিতির কথা জানিয়েছেন কোচ শুকরি কনরাড নিজেই।
জানিয়েছেন, টেম্বার ইস্যুতে কোনোপ্রকার ঝুঁকি নিতে রাজি নন তিনি, ‘টেম্বার শরীর ভাল নেই। প্রত্যেকটা উইকেট পড়ার পরেই ও ব্যাট করার জন্য তৈরি ছিল। কিন্তু আমরা ঝুঁকি না নিয়ে ওকে নজরে রেখেছি। যখনই আমরা পরীক্ষা শেষ করেছি, বুঝতে পারছিলাম, তাকে কেবল নামিয়ে দেয়াই যথেষ্ট ছিল।
কিন্তু টেম্বাকে নামিয়ে ঝুঁকি নেয়ার অর্থ ছিল না। তাতে ওর চোট এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারত। আগামী দু’সপ্তাহে ওর চোটের পরীক্ষা হবে। তবে কেপটাউনে যে ও খেলবে না এটা এক রকম নিশ্চিত। বাভুমার পরবর্তী মিশন এসএটুয়েন্টি টুর্নামেন্টে। সেখানে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলবেন তিনি। আর দলের সঙ্গে প্রতিশ্রুতির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যাবে না বাভুমাকে।
এদিকে তার বদলি হিসেবে কেপটাউন টেস্টে দলে এসেছেন জুবাইর হামজা। এখন পর্যন্ত ৬ টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার। এদিকে বাভুমার ইনজুরির কারণে নিজের শেষ টেস্টে অধিনায়ক হতে যাচ্ছেন ডিন এলগার। শুকরি কনরাড আসার পরেই নিজের অধিনায়কত্ব হারিয়েছিলেন এই ব্যাটার। তবে ভাগ্যের ফেরে শেষ ম্যাচে ঠিকই অধিনায়ক হচ্ছেন আবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)