ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের অপেক্ষা বাড়ল মঙ্গানুইয়ের বৃষ্টি
জিতলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। শুক্রবার মাউন্ট মাঙ্গানুইতে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকরা সুবিধাজনক অবস্থানে ছিল। প্রথমে ব্যাট করা শরিফুল-মুস্তাফিজরা ১১ ওভারে নিউজিল্যান্ডকে ২ উইকেটে মাত্র ৭২ রানে সীমাবদ্ধ করে।
ম্যাচের লাগাম তখন বাংলাদেশের হাতে। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ের আকাশ থেকে হঠাৎ ঝরতে থাকে বৃষ্টির ফোঁটা। ক্রমশ বাড়তে থাকে বৃষ্টির মাত্রা। দুই দলের খেলোয়াড়সহ আম্পায়াররা ততক্ষণে ড্রেসিংরুমে।
বৃষ্টির পরিমাণ মাঝে কমে এলেও একেবারে থামার লক্ষণ দেখা যাচ্ছিল না। দুই মাঠ আম্পায়ারকে ছাতা হাতে মাঠ পরিদর্শনেও দেখা যায়। প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
খেলা না হওয়ায় নিজেদের দুর্ভাগা ভাবতেই পারেন নাজমুল হাসান শান্তরা। এর আগে নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। আজকে মাউন্ট মঙ্গানুইতে জিততে পারলে ইতিহাস হতো বাংলাদেশের।
নিউজিল্যান্ডের মাটিতে কখনোই সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ জিতে সফরকারীরা যে আত্মবিশ্বাস পেয়েছে, তার ছাপ আজকের ম্যাচেও দেখা গেছে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে শান্তদের সে আশার গুড়ে বালি ।
ইতিহাস গড়ার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটনইতিহাস গড়ার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন। এ বছরের শেষ দিনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ভোর ৬ টায় শুরু হওয়া সে ম্যাচের ভেন্যুও মঙ্গানুইয়ের বে ওভাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)