ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
লোভনীয় প্রস্তাব পেয়ে ব্রাজিল সমর্থকদের হতাশায় ডুবালেন আনচেলত্তি
কার্লো আনচেলত্তিকে পেতে কি না করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ছাঁটাই হওয়া ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ব্রাজিলের নতুন কোচ হবেন আনচেলত্তি। জুনে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে তিনি যোগ দেবেন সেলেসাও শিবিরে।
তবে সাম্বা সমর্থকদের হতাশায় ডুবিয়ে রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো। শুক্রবার (২৯ ডিসেম্বর) আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল। আগের চুক্তিতে লস ব্লাঙ্কোদের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত মেয়াদ ছিল। সেটি আরও ২ বছর বাড়িয়ে নিয়েছে দুই পক্ষ। ফলে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন এ ইতালিয়ান কোচ। ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবির পর দায়িত্ব ছাড়েন কোচ তিতে। তখন থেকেই একজন ভালো কোচের সন্ধানে ছিল তারা।
যার কারণে স্থায়ী কোনো কোচ নিয়োগ না দিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নেইমারদের দায়িত্ব তুলে দেয়া হয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কোচ ফের্নান্দো দিনিজের কাঁধে। এর মাঝে বেশ অধঃপতনের মধ্যে দিয়েও যেতে হয়েছে সেলেসাওদের। বিশ্বকাপের পর প্রীতি ম্যাচে মরক্কো ও সেনেগালের কাছে হারে ৫ বারের বিশ্বজয়ীরা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচেও হারের মুখ দেখে দলটি। ইতিহাসে প্রথমবার টানা চার ম্যাচ জয়ের মুখ দেখেনি সেলেসাওরা।
এমনকি র্যাঙ্কিংয়ে ৫ নম্বরেও নেমে গেছে সেলেসাওরা। তবে এমন বাজে সময়ের মধ্যেও আশা দেখছিল সাম্বার সমর্থকরা। তাদের ধারণা ছিল আনচেলত্তি এসে সব সমস্যা তুড়ি মেরে উড়িয়ে নেবেন। কিন্তু রিয়ালের সঙ্গে আনচেলত্তি চুক্তি নবায়ন করায় ২০২৪ কোপা আমেরিকা কিংবা ২০২৬ বিশ্বকাপে আনচেলত্তিকে নিজেদের ডেরায় পাওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল ব্রাজিলের। আনচেলত্তির মতো সফল কোচকে রিয়াল যে এত সহজে ছাড়বে না সেটা আগেই অনুমেয় ছিল। তার অধীনে পাঁচ মৌসুমে ১০ ট্রফি শোকেসে পুরেছে রিয়াল।
এর মধ্যে রয়েছে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও কোপা দেল রে ট্রফি। আর একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। চলতি মৌসুমেও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লস ব্লাঙ্কোরা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও গ্রুপ পর্বের শতভাগ জয়ে নিশ্চিত করেছে শেষ ষোলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)