ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে চায় টাইগাররা
বাংলাদেশের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল। আজ (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভালো অবস্থানে ছিল সফরকারীরা। ম্যাচের পতনের আগে কিউইদের ছিল ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান। কিন্তু বৃষ্টির কারণে হতাশা নিয়ে ফিরতে হয়েছে শান্ত-শরিফুলদের। তবে সুযোগ এখনো শেষ হয়নি, টাইগার সমর্থক রিশাদ হোসেন বলেছেন, তৃতীয় ম্যাচ দিয়ে সিরিজ জিতে দেশে ফেরার আত্মবিশ্বাস আছে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে রিশাদ বলেন, ‘কোনো আফসোস না রাখাই ভালো। যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজটা নিয়ে দেশে ফেরার জন্য। এত বড় একটি সুযোগ পেয়েছি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো কাজে লাগানোর। আমরা জেতার জন্যই নেমেছিলাম, কিন্তু বৃষ্টি নিয়ে আমাদের কিছু করার নেই।’
আজকের ম্যাচে বাংলাদেশের ফিল্ডাররা দুটি ক্যাচ মিস করেছেন। এ নিয়ে রিশাদের ভাষ্য, ‘এই সিরিজে আমরা কোনো নেগেটিভ চিন্তা করিনি। ক্যাচ মিস হতেই পারে, পরবর্তীতে আর এরকম হবে না ইনশা-আল্লাহ। আমরা নিজেদের প্রসেস অনুযায়ী খেলব, বাকিটা মাঠে দেখা যাবে। মাঠে নামার আগে আমাদের এটা (নিউজিল্যান্ডের যত ভালো ক্রিকেটই খেলুক তার চেয়ে ভালো খেলে জেতার আত্মবিশ্বাস) ছিল। সবার মাথায় ছিল যে আমরা যদি ১০০ কিংবা ১১০ ভাগ দেওয়ার চেষ্টা করি, তাহলে জয় পাব। আমরা চিন্তা করছি যে এই সিরিজটা আমরা দেশে নিয়ে যাব ইনশা-আল্লাহ।’
ইনজুরির কারণে ম্যাচটিতে ছিলেন না আগের ম্যাচ জেতানো ওপেনার লিটন দাস। লিটন না থাকায় চাপ ছিল কি না এমন প্রশ্নে টাইগার স্পিনারের উত্তর, ‘আগের ম্যাচে দাদা একাই জিতিয়েছেন, এদিক থেকে একটু চাপ তো ছিলই। তবে উনার জায়গায় যে আসছে, তারও এরকম সামর্থ্য আছে। দর্শকও তুলনামূলক বেশি ছিল আজ, কিন্তু বৃষ্টির কারণে তারা হতাশ হয়ে ফিরেছে। তবে আমরা ঠিক আছি।’
এর আগে প্রথম ম্যাচে টাইগার বোলারদের দারুণ নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে কিউইরা ১৩৫ রানের লক্ষ্য দিয়ে ৫ উইকেটে হেরেছিল। যা তাদের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। আজ সেটি সিরিজ জয়ে পরিণত করার সুযোগ ছিল শান্তদের সামনে। শেষ সুযোগ কাজে লাগাতে বছরের শেষদিন (৩১ ডিসেম্বর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE