ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সুযোগ পেয়েও কিউই ব্যাটারকে রান আউট করেননি শরিফুল
ক্রিকেট চেতনার অনন্য উদাহরণ শরিফুল ইসলাম। মাথায় চোট নিয়ে মাটিতে লুটিয়ে পড়া নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম শেফার্টকে আউট করার সুযোগও পাননি বাঁহাতি পেসার।
মাউন্ট মুনগানুইয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। নিউজিল্যান্ড ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান করে। টিম শেফার্ট ২৩ বলে ৪৩ রানের ঝলমলে ইনিংস খেলেন।
এই শেইফার্টকেই ইনিংসের দ্বিতীয় ওভারে আউট করার সুযোগ পেয়েছিলেন শরিফুল। ড্যারেল মিচেলের জোড়ালো শট সরাসরি গিয়ে আঘাত করেছিল ননস্ট্রাইকে থাকা শেইফার্টের মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন শেইফার্ট।
এ সময় শেইফার্ট ক্রিজের অনেকটা বাইরে চলে এসেছিলেন। তার মাথায় বল লাগার পর সেটি চলে যায় শরিফুলের হাতে। শরিফুল চাইলেই রানআউট করতে পারতেন। কিন্তু শেইফার্টের মাথায় আঘাত লেগেছে বলে তাকে আউট না করে বরং অবস্থা কী, সেটি দেখতে সামনে এগিয়ে যান টাইগার পেসার।
শরিফুলের এই ক্রিকেটীয় চেতনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা শরিফুলের গেম স্পিরিটের প্রশংসা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE