ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আফ্রিকার কাছে বড় হারে শাস্তিও মুখে ভারত
সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে হারের পর ওভারের মন্থরগতির কারণে শাস্তি পেয়েছে ভারত দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কাটা গেছে রোহিত শর্মার দলের। সঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, বরাদ্দকৃত সময়ে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেঞ্চুরিয়নে ইনিংস ও ৩২ রানে হারা ম্যাচে ভারত পিছিয়েছিল ২ ওভার। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা যায়। আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড ভারতকে শাস্তির সিদ্ধান্ত দিয়েছেন।
এ ম্যাচে হারের পর ২০২৩-২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের পয়েন্ট তালিকার শীর্ষ থেকে ভারত ৫ নম্বরে (৪৪ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট) নেমে গিয়েছিল। তবে পয়েন্ট কাটা যাওয়ার পর এখন তাদের শতকরা পয়েন্ট ৩৮ দশমিক ৮৯। ফলে তারা অস্ট্রেলিয়ারও নিচে ছয়ে নেমে গেছে। অবশ্য পরে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে অস্ট্রেলিয়া। একটিই ম্যাচ খেলে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা এখন তালিকার শীর্ষে।
প্রথম ইনিংসে লোকেশ রাহুলের শতকের পরও ভারত আটকে যায় ২৪৫ রানে। তবে ডিন এলগারের ১৮৫, মার্কো ইয়ানসেনের (৮৪) ও অভিষিক্ত ডেভিড বেডিংহামের (৫৬) অর্ধশতকে প্রথম ইনিংসে বড় লিড নেয় দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের কঠিন উইকেটে দক্ষিণ আফ্রিকান পেসারদের সামনে দ্বিতীয় ইনিংসে ১৩১ রানেই থামে ভারত, সেটিও বিরাট কোহলির ৭৬ রানের পরও।
প্রথম ম্যাচেই হারের কারণে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সিরিজ জয়ের অপেক্ষা আরও বেড়েছে তাদের। এর আগে ৮টি সিরিজ খেলে ৭টিতেই হারে ভারত, ড্র করে ১টি।
এদিকে চোটের কারণে আগেই সিরিজ শেষ হয়ে যাওয়া মোহাম্মদ শামির জায়গায় ভারত দলে নিয়েছে আবেশ খানকে। আগামী ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE