ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট যা হতে পারে
১১তম ওভারের খেলা চলাকালে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। এরপর প্রায় ১ ঘন্টা পেরিয়ে গেছে। কিন্তু এখনো বৃষ্টি থামেনি। ফলে ম্যাচের ফলাফল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এই ম্যাচে ফলাফল বের করার জন্য নিউজিল্যান্ড আর ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বাংলাদেশকে অন্তত ৫ ওভার ব্যাটিং করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা হবে ৪৬ রানের। আর যদি ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ তাহলে লক্ষ্যমাত্রা হবে ৮৫ রানের। তবে বাংলাদেশ সময় ৩টা ২৮ মিনিটের মধ্যে যদি খেলা পুনরায় চালু করা সম্ভব না হয় তাহলে ম্যাচটি পরিত্যাক্ত হবে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। অফ স্টাম্পের অনেক বাইরে করা শরিফুল ইসলামের খাটো লেন্থের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন অ্যালেন, কিন্তু ঠিকমতো টাইমিং করতে পারেননি। রিশাদের হাতে সহজ ক্যাচ দেওয়ার আগে ৫ বলে ২ রান করেছেন অ্যালেন।
তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট। এক প্রান্তে দেখে-শুনে খেলেছেন মিচেল, তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন সেইফার্ট। শেষ পর্যন্ত এই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম সাকিব। ২৩ বলে ৪৩ রান করে সেইফার্ট ফিরলে ভাঙে ৪৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।
এদিকে একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামিম হোসেন। তবে তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন। লিটনের অনুপস্থিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE