ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আজব ক্রিকেট বিশ্ব, ড্রেসিংরুমে ঘুমালেই জরিমানা গুনতে হবে বাবরদের
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তান ক্রিকেট দলে আনা হচ্ছে নানা নতুনত্ব। এবার তারা ক্রিকেটারদের ড্রেসিংরুমেও নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলছে পাকিস্তান।
আর সেখানেই বাবর আজমদের নতুন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ কড়া একটি নিয়মের কথা জানিয়েছেন। বলেছেন— টেস্ট ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে কোনো ক্রিকেটার ঘুমালে তাকে ৫০০ ডলার জরিমানা দিতে হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার বলছে, সূক্ষ নীতিমালা চালু ও তা বাস্তবায়নে কড়া মানসিকতার জন্য পরিচিত হাফিজ।
যার ধারাবাহিকতায় তিনি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপিএস) আওতায় ড্রেসিংরুমে নিষ্ক্রিয়তার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়েছেন। যেখানে কোনো ক্রিকেটারকে ঘুমাতে দেখলে জরিমানা করা হবে ৫০০ ডলার। জানা গেছে, একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের কেউ কেউ ম্যাচ চলাকালে ক্লান্তি নিয়ে ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়েন। যা আগের ম্যানেজমেন্ট থাকাকালেও দেখা যেত। তবে হাফিজের নতুন টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছে। ফলে টিম হোটেলের বাইরে তাদের আর ঘুমানোর সুযোগ থাকছে না।
মূলত খেলায় মনোযোগ ধরে রাখা এবং পেশাদারি মানসিকতা ঠিক রাখতেই নতুন এই নিয়ম আনা হয়েছে। যদিও এমন কড়াকাড়ি নিয়ে ক্রিকেটারদের কেউ কেউ হতাশও হয়েছেন। যাকে তারা তুলনা করেছেন অনূর্ধ্ব-১৬ দলের জন্য প্রচলিত নিয়মের সঙ্গে। কড়া নিয়ম-কানুন পালনের জন্য হাফিজের নামের সঙ্গে আগে থেকেই ‘প্রফেসর’ নিকনেম লেগে আছে। যা জাতীয় দলে তার দায়িত্ব নেওয়ার পর নতুন করে সামনে এসেছে। এসওপিএস নীতিমালার মাধ্যমে, গুরুত্বপূর্ণ কোনো সফর চলাকালে কোনো ক্রিকেটারকে অলস ও বিচ্ছিন্ন অবস্থায় দেখতে চান না সাবেক এই তারকা ক্রিকেটার।
পার্থ টেস্ট দিয়ে পাকিস্তান টেস্ট দলে শান মাসুদের যুগ শুরু হয়েছে। বিশ্বকাপে ব্যর্থতার পর সব ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়েন বাবর আজম। তবে মাসুদের শুরুটাও হয়েছে বড় হার দিয়ে। অজিরা প্রথম টেস্ট জিতে ৩৬০ রানের বড় ব্যবধানে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের ফল নির্দিষ্টভাবে কারও দিকে ঝুঁকেনি। পাকিস্তানকে লক্ষ্য ছুঁড়ে দিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে প্যাট কামিন্সের দল। শাহিন আফ্রিদি ও মির হামজার বোলিং তোপে ১৮৭ রানে তারা ৬ উইকেট হারিয়েছে, এখন পর্যন্ত তাদের লিড দাঁড়িয়েছে ২৪১ রানের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE