ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
চরম আত্মবিশ্বাস নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডে ইতিহাস বদলেছে বাংলাদেশ। তিন দিনের ব্যবধানে দুই জয়। সেটিও ভিন্ন দুই সংস্করণে। এবং দুই ফরম্যাটের এই জয় নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথমবার। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল কিউইদের বিপক্ষে ৫ উইকেটে জিতে এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের। আজ বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস এ নিয়ে বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ।
ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। তবে দলটা যে নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের এই সফরের আগে রঙিন পোশাকে অজেয় ছিল তারা। তাইতো সাবধানী বার্তাও ঝরল পোথাসের কণ্ঠে, ‘ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল।’ নেপিয়ার এবার দু’হাত পূর্ণ করে দিল বাংলাদেশকে। এই শহর থেকে জোড়া জয় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে গেছে বাংলাদেশ।
যেখানে সে দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়টি পেয়েছিলেন নাজমুল হোসেনরা। সেখানে আগামীকাল স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। এই ম্যাচে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলতে চাওয়া বাংলাদেশ, আজ ক্রিকেটারদের অনুশীলন সূচি রাখেনি। পোথাস বলেন, ‘আজ লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরি নয়, বিশ্রাম নেওয়াটা জরুরি। সব সময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে―এমন নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE