ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সিরিজ জয়ের সুবর্ণ সুযোগের সামনে বাংলাদেশ
নেপিয়ারে সফল অভিযানের পর বাংলাদেশ দল এখন মাউন্ট মাঙ্গানুইতে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। নেপিয়ার থেকে মাঙ্গানুই পৌঁছানোর পর টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বলেছেন, “এটি একটি দীর্ঘ যাত্রা। এমন শিডিউলে অভ্যস্ত হওয়া আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি ব্যায়াম করুন বা না করুন তা কোন ব্যাপার না, বিশ্রাম গুরুত্বপূর্ণ। খেলার আগে সব সময় প্রস্তুতি নিতে হবে এমন নয়।
কদিন আগে নেপিয়ারে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। এবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে একই ভেন্যুতে আরেকটি প্রথম জয় বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তদের সামনে সিরিজ জয়ের হাতছানি।
পোথাস জানালেন সেরা দলের বিপক্ষেই সিরিজ জয়ের সুযোগ, 'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যোম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবিলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।'
পোথাস আরও বলেন, 'আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে থাকে তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে। একজন ব্যাটার যখন ক্রিজে যায় এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস, ব্যাপারটা আতঙ্কের। বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে একটাই চান্স। এ কারণে আপনার স্কিল প্রয়োজন।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE