ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্ব, ম্যাচ চলাকালে লিফটে আটকা পড়লেন আম্পায়ার (ভিডিও)
ক্রিকেটে বিভিন্ন কারণে ম্যাচ বিলম্বিত হয়। পাকিস্তান-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের শুরু কিছুটা অদ্ভুত কারণে বিলম্বিত হয়েছে। এটিকে সর্বশেষ সংযোজন বললে সম্ভবত ভুল হবে না।
পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২৬৪ রান অলআউট হলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বিরতি শেষে দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা মাঠে নামলেও নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছিল না। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের সূত্রে জানা যায়, ম্যাচের তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকা পড়ায় নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হতে পারেন নি, যার কারণে খেলা ও শুরু হয়নি।
রিচার্ড লিফটে আটকা থাকায় রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপি তৃতীয় আম্পায়ারের দায়িত্ব নিলে পুনরায় খেলা শুরু হয়। ততক্ষণে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় থেকে বেশ কয়েক মিনিট দেরি হয়ে গেছে।
দেশটির গণমাধ্যমের সূত্রে আরও জানা যায়, ইলিংওয়ার্থ বেশ কিছুক্ষণ পর লিফট থেকে বের হতে পেরেছেন। তৃতীয় আম্পায়ারের দায়িত্বেও ফিরে আসেন।
A wild Richard Illingworth appeared! #AUSvPAK pic.twitter.com/7Rsqci4whn
— cricket.com.au (@cricketcomau) December 28, 2023
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১৫২ রানের লিড নিয়েছে প্যাট কামিন্সের দল। ব্যাট করছিলেন মিচেল মার্শ ও স্টিভ স্মিথ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE