ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ঐতিহাসিক জয়ের পর ইনজুরিতে বাংলাদেশের সেরা ব্যাটার
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে কিউইদের হারাল টাইগাররা। এই দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশ দল।
সিরিজের প্রথম ম্যাচে জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন লিটন দাস। সাবধানী ইনিংসে অপরাজিত ৪২ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। একই সঙ্গে ইনজুরির দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে তার।
শেখ মেহেদীর সঙ্গে জুটিতে রান নেওয়ার সময় আউট থেকে বাঁচতে ড্রাইভ দেন লিটন। এক রান নিয়ে আবারও দ্বিতীয় রানের জন্য দৌড় দেন তিনি। ওই সময় তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যথা পান উইকেটরক্ষক এই ব্যাটার।
ম্যাচ শেষে লিটনকে পায়ে ব্যান্ডেজ নিয়ে খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত লিটনের ইনজুরি নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। লিটন দাসের ব্যথা পাওয়া স্থানে স্ক্যান করাবে বিসিবি। এরপর রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে তার ইনজুরির অবস্থা কী। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকতে পারেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE