ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ অনেক উন্নতি করেছে তবুও বিদেশে না জেতার কারণ দেখি না, নিশাম
জিমি নিশাম একাই ৪৮ রান করলেও নিউজিল্যান্ড ১৩৪ রানের বেশি করতে পারেনি। বোঝাই যাচ্ছে বাংলাদেশের বোলাররা কিউইদের কতটা কোণঠাসা করেছে। শেষ পর্যন্ত এই ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে জিতেছে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের গল্প।
এই পরাজয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে, আইকিউ ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক জিমি নিশাম বলেছেন: "আমাদের উইকেটের সময়টা ভালো ছিল না। বিশেষ করে যখনই আমি গতি পেয়েছি, উইকেট চলে গেছে। আমিও তাড়াতাড়ি আউট হয়েছি। এই ফলটি হজম করা কঠিন।
তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুল করেননি নিশাম। তিনি বলেন, ‘বাংলাদেশকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হবে। তারা ম্যাচের শুরু থেকেই খুবই প্যাশনেট ছিল। কিছু মোমেন্টামও পেয়েছে। আমাদের জন্য এটা আরেকটা দিন, যখন আরও ১৫-২০ রান বেশি করতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। তবে তারা ভালো খেলেছে। জয়টা তাদের প্রাপ্য।’
নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও হার। নিউজিল্যান্ডের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছে দুই ম্যাচেই। কারণটা কী?
নিশাম বলেন, ‘প্রথমত, এখানে কন্ডিশনের বিষয়টি বিবেচনায় নিতে হবে। আপনারা দেখেছেন, বল বেশ ভালো রকম ঘুরেছে। বিশেষ করে আজকের প্রথম ৬ ওভারে এবং ওয়ানডের প্রথম ১০ ওভারে। যেটা সাধারণত নিউজিল্যান্ডে দেখা যায় না। এটা নিয়ে আমাদের কথা বলা দরকার।’
পরের অংশে এসে ফের বাংলাদেশের প্রশংসা করলেন কিউই অলরাউন্ডার। তিনি যোগ করেন, ‘আর দ্বিতীয় কথা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এমন ভালো মানের কিছু পেসার পেয়েছে, যাদের নিয়ে তারা ভরসা করতে পারে। ওরা যদি এভাবে উন্নতি করতে থাকে, ভবিষ্যতে বিদেশের মাটিতে না জেতার কোনো কারণ দেখি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE