ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সিরিজ চলাকালেই আইসিসি থেকে সুখবর পেলেন সৌম্য-শরিফুল
বিশ্বকাপের সময়টা ভালো না গেলেও বেশ ভাল সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর এটি তাদের প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়। সাকিব-তামিম বিহীন বাংলাদেশ জেনো নতুন করে।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড সেঞ্চুরি করার পর দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। সেই ইনিংসের কারণে, বাঁহাতি ব্যাটসম্যান আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন। বোলিং চার্টে সৌম্যে ব্যাটের মতোই বড় লাফ দিয়েছেন। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম তিনি ২৪ ধাপ উন্নতি করেছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে।
গত ২০ ডিসেম্বর নেলসনে ১৫১ বলে ১৬৯ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন সৌম্য। সেদিন বাংলাদেশ হারলেও সৌম্য ঠিকই ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এটি এশিয়ার কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই সংস্করণের ক্রিকেটে বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি রানের ইনিংসও এটি।
কিউইদের মাঠে এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি হয়েছে সৌম্যের। যদিও তিনি এখনও সেরা ১০০ জনে ঢুকতে পারেননি। তার অবস্থান ১১১ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৪১৬।
২৩ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। কিউইদের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে এটি ছিল বাংলাদেশ দলের প্রথম জয়। স্মরণীয় জয়ের দিনে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ব্যাটিং র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে আছেন যৌথভাবে ৪৯তম স্থানে। ওয়ানডে সিরিজে ৬ উইকেট নেয়া শরিফুল বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২৪ ধাপ। তিনি অবস্থান করছেন ৩৫ নম্বরে।
এদিকে ওয়ানডেতে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম, বোলিং র্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। বাংলাদেশের সাকিব আল হাসান এই সংস্করণে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE