ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সব অধিনায়কের উপরে এখন শান্ত
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত ১২ জন অধিনায়কের নেতৃত্বে খেলেছে। তাদের মধ্যে মাত্র ২জন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন। এই সংক্ষিপ্ত তালিকার একজন নাজমুল হোসেন শান্ত। শুধু টেস্ট নয়, কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটেই জয় পেয়েছেন অধিনায়ক শান্ত। আর কোনো অধিনায়কের নেতৃত্বে একাধিক ফরম্যাটে কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ।
চলতি বছরই টেস্টে নেতৃত্বের অভিষেক হয় শান্তর। মূলত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে অধিনায়কত্ব দেওয়া হয় শান্তকে। লাল বলের ক্রিকেটে নেতা হিসেবে খেলতে নেমেই জয়ের দেখা পান তিনি। সিলেটে ১৫০ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফিরতে সিরিজে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ।
এখানেও সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্বভার পেয়েছেন শান্ত। আর নেতা হিসেবে ওয়ানডেতে নেমেও রেকর্ড গড়েছেন। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হলেও তৃতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। যা এই ফরম্যাটে কিউইদের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে নেমেও জয়ের দেখা পেলো শান্তর দল।
সিরিজের প্রথম ম্যাচেই কিউইদের ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তাসমান পাড়ের দেশটায় এবারই প্রথম টি-টোয়েন্টি জিতেছে তারা। দলের মতোই ইতিহাস গড়েছেন বাংলাদেশ অধিনায়কও। বাংলাদেশের প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই জয় পেয়েছেন শান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE